উচ্চ শিক্ষায় অবস্থান নিশ্চিত করতে নিজেকে প্রস্তুত করতে হবে
এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হলো। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে এখনই। কোথায় পড়বে? ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর নগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন থাকলে বা সিদ্ধান্ত নিলেই চলবে না। এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তীব্র প্রতিযোগীর মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে হবে।
এবার বছর দশটি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৩৭টি কেন্দ্রে ৭ হাজার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাসের হার ৭০ শতাংশ হলেও প্রায় ৫ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ন হবে। এর মধ্যে সব উত্তীর্ণ শিক্ষার্থীই চাইবে ভাল কোন বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে ভর্তি হতে। আর এ কারণেই হবে তীব্র প্রতিযোগিতা। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে আসন সংখ্যা সীমিত হওয়ায় পরীক্ষায় ভাল ফল থাকলেও অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়। তাই শিক্ষাঙ্গনে নিজের অবস্থান নিশ্চিত করতে ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দেশে ৩০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১৭টি মেডিক্যাল কলেজ এবং হাতে গোনা কয়েকটি ভাল কলেজে ভর্তির চাহিদা বেশি। এর বাইরে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে এগুলোতে ভর্তি হবার ক্ষেত্রে সব কিছু জেনে শুনে ভর্তি হতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া তথ্য অনুযায়ী ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আসন সংখ্যা ১,৮৮,০০০। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ৫১টি। এ বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট ১,৮২,৬৪১ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৯৬৯ জন।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা অধিকাংশ শিক্ষার্থীই চায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার নিজের জন্য একটি আসন নিশ্চিত করতে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম থাকার কারণে প্রায়ই শিক্ষার্থীই ছিটকে পরে। নিজের আসনকে নিশ্চিত করতে শুরু হয় ভর্তি যুদ্ধ। তুমুল এই ভর্তি যুদ্ধে নিজেকে প্রস্তুত করতে সময় পাওয়া যায় মাত্র কয়েক মাস। আর এই স্বল্প সময়ে উচ্চ শিক্ষার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পড়াশোনা। কঠোর অধ্যাবসায় আর দৃঢ় আত্মবিশ্বাসই হতে পারে একমাত্র হাতিয়ার। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নানা কৌশলও রপ্ত করতে হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা আর সময় ক্ষেপণ নয় কঠোর অধ্যাবসায়, সঠিক দিকনির্দেশনা আর নানা কৌশল নিয়ে এখনই ঝাপিয়ে পড়তে হবে উচ্চশিক্ষায় নিজের অবস্থান নিশ্চিত করতে।
ভর্তির পরামর্শ
- অধ্যাপক নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বরাবরের মতোই সুযোগ থাকবে শিক্ষার্থীদের। এ বছর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুব বেশি আসন বাড়ছে না। তবে নতুন কিছু বিশ্ববিদ্যালয় হওয়াতে সেখানে ২০০ থেকে ৫০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি হতে পারবেন।
তিনি বলেন, প্রতি বছরই আমরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বাড়ানোর চেষ্টা করি। কারণ বর্তমানে অন্যান্য সময়ের চেয়ে পাসের হার বেশি ও পড়াশোনও বেশি করছে শিক্ষার্থীরা। সবাই চায় সরকারি ভাল প্রতিষ্ঠানে ভর্তি হতে। তবে সবার সুযোগ করে দেয়া সম্ভব হয় না। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শতকরা ১০ ভাগ আসন বাড়ানোর জন্য চিঠি দেই। কিন্তু বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ৫ শতাংশও আসন বাড়ানো সম্ভব হয় না। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হলে আবাসিক সুযোগ-সুবিধা, শিক্ষক সংখ্যা, ক্লাস রুমসহ বিভিন্ন সুবিধা বাড়াতে হয়। কিন্তু এসব সুযোগ সুবিধা বাড়ানো কঠিন হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে সজাগ রয়েছে। তবে সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়ে ওঠে না। তিনি বলেন, সরকার উচ্চতর শিক্ষার প্রসার করতে চায়। এ জন্যই দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এসব নতুন বিশ্ববিদ্যালয়ে সময়ের চাহিদা অনুযায়ী বিভাগ খুলে পড়ানো হচ্ছে।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ প্রণয়ন হচ্ছে। আইনটি সংসদীয় কমিটির কাছ থেকে চূড়ান্ত হয়ে আগামী সংসদে বিল হিসাবে পাস হবে বলে আশা করা যাচ্ছে। আইনটি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি নিয়মের মধ্যে আসবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী গরীব শিক্ষার্থীদের জন্য শতকরা ৫ ভাগ বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয়ার বিধান রয়েছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়গুলো ঠিকভাবে মানছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে। স্কলারশীপ দেয়ারও বিধান রয়েছে। এছাড়া নতুন আইনে গরীব মেধাবী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আরো বিধি-বিধান থাকছে।
ইন্টারমিডিয়েটের বিষয়গুলো ভালো করে পড়লেই হবে
- আ আ ম স আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভর্তির প্রশ্নপত্র যেহেতু ইন্টারমিডিয়েটের বিষয়গুলোর আলোকে তৈরি করা হয়, সেহেতু ইন্টারমিডিয়েটের বিষয়গুলো ভালো করে পড়লেই হবে। যেমন- বিজ্ঞান বিভাগ হলে পদার্থ, রসায়ন, জীব এবং গণিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। মানবিকের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বেশি করে পড়া উচিত, কারণ সাধারণ জ্ঞানে মার্কস উঠানো সহজ।
বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রচুর হওয়ায় এবং আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়। তবে বিজ্ঞান বিভাগের শেষের বিষয়গুলো থেকে কিছু শিক্ষার্থী মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-এ চলে যায়। তাই আসন সংখ্যার সমান শিক্ষার্থী ধরে রাখতে আসন সংখ্যা একশ হলেও শিক্ষার্থী ভর্তি করানো হবে একশত বিশ।
অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে হা-হুতাশ করে; কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বহু শিক্ষার্থী অনেক ভালো করছে। তাই প্রতিষ্ঠান যাই হোক ভাল করে পড়াশোনা করে যে কেউ ভালো করতে পারে।
অধ্যাপক দ্বীন মোহাম্মদ
অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ
এই মুহূর্তে মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছুদের কিভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে এ বিষয় নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বীন মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেমিষ্ট্রি, বায়োলজি এবং ইংলিশ বিষয়গুলোকে বেশী গুরুত্ব দিতে হবে। যেহেতু এসএসসি ও এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীরা বাংলা মাধ্যমে পড়াশোনা করে তাই এ পর্যায়ে ভর্তিচ্ছুদের ইংরেজী বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে বেশি করে পড়তে হবে। সাধারণ জ্ঞান বিষয়ে নানা প্রশ্ন করা হয়ে থাকে বলে এই বিষয়গুলোর প্রতিও সমান গুরুত্ব দিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবে তিনি এই মুহূর্তে শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাহলেই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় নিজের আসনটি নিশ্চিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম
শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
বর্তমানের শিক্ষার্থীরা খুবই মেধাবী। শুধু আসন সংখ্যার সীমাবদ্ধতার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আসন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়। তবে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যা বৃদ্ধি করতে পারে। কোচিং সেন্টারের পেছনে পেছনে না ছুটে ইন্টারমিডিয়েটের বিষয়গুলো ভালো করলে পড়লেই হবে।
এ সময় শিক্ষার্থীদের সতর্ক হওয়া উচিত, কেন না সামান্য পয়েন্টের ব্যবধানে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলে জীবন শেষ, এমনটা ভাবার কারণ নেই। ঢাবি ছাড়াও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভালো করছে। ভালো পড়াশোনা করলে যে কেউ জীবনে উন্নতি লাভ করতে পারে।
প্রফেসর ড. কামাল উদ্দিন
প্রো-ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়
আমাদের দেশের এসএসসি ও এইচএসসি ল্যাভেলের লেখাপড়া বর্তমানে উন্নত দেশের মতো স্ট্যান্ডার্ড মানে পৌঁছেছে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা একটু সজাগ হলে আরো ভালো করতে পারে। তারা বিদেশেও উচ্চশিক্ষার সুযোগ করে নিতে পারে। শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বুঝে শুনে পরিকল্পিতভাবে পড়তে হবে। কলেজে বেশিরভাগ শিক্ষার্থী টিউশনমুখী থাকে। মূল বই না পড়ার কারণে তারা অনেক বিষয়ে অজ্ঞ থাকে। এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ব পর্যন্ত তারা ৪-৫ মাস সময় পাবে। এ সময়টাতে পুরো বই সম্পর্কে ধারণা নিতে হবে। মূল পাঠ্যবই বারবার পড়া ও লেখার ব্যবস্থা করতে হবে। তাছাড়া অধিকংশ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। ইংরেজি বিষয়ে তাদের বেসিক উন্নতি করার এখনই সময়। এজন্য ইংরেজির জন্য নিয়মিত নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করা উচিত। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিষয় ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। ইংরেজিতে যাদের দখল থাকে তারা এ পর্যায়ে এসে ভালো করে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিং মুখ্য বিষয় নয়। তবে বাসায় ভর্তি সংশ্লিষ্ট বিষয় নিয়মিত অনুশীলন করতে হবে। অনুশীলনের পর তা লেখা ও কয়েকদিন অন্তর অন্তর পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে।
প্রক্সির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নিলে তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। এরকম অনেক শিক্ষার্থীর মাঝ পথে ঝড়ে পড়ার রেকর্ড আছে। ছাত্রছাত্রীদের সবসময় নিজেদের উপর আন্মবিশ্বাস রেখে লেখাপড়া করতে হ্েব।
ড. এম আব্দুস সোবহান
ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজের জন্য একটি আসন তৈরী করে নেয়ার জন্য ছাত্রদের কে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে এমন প্রশ্ন করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান বলেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। যারা পড়াশোনা করবে তারাই নিজের জন্য একটি আসন নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে তাকে হতাশ না হয়ে ধৈর্য ও সাহস নিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।
প্রফেসর মুহাম্মদ নূরুল্লাহ
প্রোভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
এবারের ভর্তি পরীক্ষায় ইউনিটভিত্তিক করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মুহাম্মদ নূরুল্লাহ। তিনি বলেন বিগত দিনে বিষয়ভিত্তিক অনুযায়ী প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষা নেয়া হত। এজন্য ছাত্রদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ছাত্রদের কথা চিন্তা করেই এবারে ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক করা হতে পারে। এ ব্যাপারে ভর্তি কমিটিতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক করা হবে।
ড. এসএএম খায়রুল বাশার
উপ-উপাচার্য, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ সম্পর্কে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এ এম খায়রুল বাশার বলেন, শিক্ষার্থীদের আগে ঠিক করতে হবে সে কোন বিষয়ে পড়বে, সেই বিষয়ের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। কেননা ভর্তি পরীক্ষায় ভালো করা ব্যতীত এখন ভালো মানের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। তারপর খোঁজ নিতে হবে তার পছন্দনীয় বিষয়টি কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে। কারণ সব বিষয় সব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। আরেকটু খেয়াল রাখতে হবে যে, সেই বিষয়টি কোন বিশ্ববিদ্যালয়ে ভালো পড়ায়। এ বিষয়ে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে বলেন যে, এখানকার যে কোনো বিষয়ের শিক্ষার মান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। তাছাড়া প্রায় সাড়ে বারো লক্ষ বর্গ কিলোমিটার জায়গার উপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসের পরিবেশটাও শিক্ষা উপযোগী। তিনি আরো বলেন, বর্তমানে দেশে ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকায় শিক্ষার্থীরা এখন বিদেশে না গিয়ে দেশেই পছন্দনীয় বিষয়ে পড়াশুনা করছে। এতে দেশ অনেকভাবে উপকৃত হচ্ছে।
ড. এম হাবিবুর রহমান
প্রোভিসি, বুয়েট
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিজের আসনটি কিভাবে তৈরী করতে হবে এ বিষয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রোভিসি ড. এম হাবিবুর রহমান বলেন এইচ.এস.সি পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে কঠোর পরিশ্রম প্রকৃত সাফল্য এনে দিতে পারে। বুয়েটে ভর্তির জন্য সাধারণত পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজী এ চারটি বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করা উচিত। এই বিষয়গুলোর উপরই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুব কম ছেলে মেয়েই বুয়েটে ভর্তির সুযোগ পায়। সুতরাং অপ্রয়োজনে সময় নষ্ট না করে এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত।
বেসরকারি বিশ্ববিদ্যালয়
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাঃ ১৯৯২ সাল। ১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩। ফোন: ০২ ৯৮৮৫৬১১-২০, ফ্যাক্স: ০২ ৮৮২৩০৩০। ই-মেইল: ৎবমরংঃৎধৎ@হড়ঃযংড়ঁঃয.বফঁ, ওয়েবসাইট: িি.িহড়ৎঃযংড়ঁঃয.বফঁ
দেশের প্রথম প্রতিষ্ঠিত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ করে পেতে হবে। তারপর ৮০০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। কেউ ইচ্ছে করলে ওয়েবসাইট থেকেও ভর্তি ফরম ডাউনলোড করে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৮০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ফরম জমা দিতে পারবে। তারপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গ্রহণযোগ্য নাম্বার পেতে হবে।
খরচঃ ভর্তি ফি ২০ হাজার টাকা। ফেরতযোগ্য জামানত ৫ হাজার টাকা। প্রতি ক্রেডিট-এ টিউশন ফি ৪৫০০টাকা। প্রতি সেমিস্টারে কম্পিউটার ল্যাব ফি ১৫০০ টাকা, শিক্ষার্থী একটিভিটি ফি ২০০০ টাকা এবং লাইব্রেরি ফি ৫০০ টাকা।
উল্লেখযোগ্য যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবেঃ অর্থনীতি (১২৫ ক্রেডিটস), ইংরেজি (১২৩ ক্রেডিটস), বিবিএ (১২৪ ক্রেডিটস), আর্কিটেকচার (১৭২ ক্রেডিটস), কম্পিউটার সায়েন্স (১২৯ ক্রেডিটস), ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জি: (১২৮ ক্রেডিটস), বায়ো টেকনোলোজি এন্ড বায়ো কেমেস্ট্রি (১২৭ ক্রেডিটস), মাইক্রো বায়োলোজি (১৩৩ ক্রেডিটস), ফার্মেসি (১৫৬ ক্রেডিটস), ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (১২৫ ক্রেডিটস), ইনভায়রনমেন্টাল সায়েন্স (১২৫ ক্রেডিটস)। বেলাল আহমেদ আরো জানান যে, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ এবং আংশিক ছাড়ের ব্যবস্থা রয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাঃ ১৯৯৬ সাল। ৪১, ৪৩, ৪৪, ৪৬, ৪৯ মহাখালী বা/এ, ঢাকা-১২১২। ফোন: ০২ ৯৮৮২৩০৮ ফ্যাক্স: ০২ ৮৮১২৩৩৬ই। ই-মেইল: ৎবমরংঃৎধৎ@বঁিনফ.বফঁ ওয়েবসাইট: িি.িবঁিনফ.বফঁ
এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে। অতঃপর ৬০০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। তারপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোন বিষয়ে কত খরচঃ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জি:, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জি:, ইলেকট্রিনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জি:-এ পড়তে চাইলে খরচ পড়বে প্রায় ৫ লক্ষ ৭৩ হাজার টাকা। ফার্মেসি ৬ লক্ষ ৩৭ হাজার টাকা। বিবিএ ৪ লক্ষ ৮১ হাজার টাকা। ইংরেজি ৩ লক্ষ ৯৭ হাজার টাকা। অর্থনীতি ৪ লক্ষ ৩ হাজার টাকা।
ব্র্যাক ইউনিভার্সিটি
প্রতিষ্ঠাঃ ২০০১। ৬৬ মহাখালী, ঢাকা-১২১২। ফোন: ০২ ৮৮২৪০৫১, ফ্যাক্স: ০২ ৮৮১০৩৮৩। ই-মেইলঃ রহভড়@নৎধপ.ধপ.নফ, ওয়েবসাইট: িি.িনৎধপ.ধপ.নফ
ব্রাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ পেতে হবে। তবে আলাদাভাবে প্রতিটিতে কমপক্ষে ২.৫০পেতে হবে। তারপর ৬০০ টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
খরচঃ ভর্তি ফি ১২ হাজার টাকা। প্রতি ক্রেডিট ফি ৪৫০০ টাকা। প্রতি সেমিস্টারে কম্পিউটার ল্যাব ফি ১৫০০ টাকা, শিক্ষার্থী একটিভিটি ফি ৬০০ টাকা এবং লাইব্রেরি ফি ৭৫০ টাকা।
বিষয়সমূহঃ বিবিএ (১৩০ ক্রেডিটস), কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জি: (১৩৬ ক্রেডিটস), ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জি: (১২৪ ক্রেডিটস), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জি: (১৩৬ ক্রেডিটস), অর্থনীতি (১২০ ক্রেডিটস), ইংরেজি (১২০ ক্রেডিটস), আইন (১৩৫ ক্রেডিটস), পদার্থ (১৩২ ক্রেডিটস), গণিত (১২৭ ক্রেডিটস), ফার্মেসি (১৬৪ ক্রেডিটস), মাইক্রো বায়োলোজি (১৩৬ ক্রেডিটস), বায়ো টেকনোলোজি (১৩৬ ক্রেডিটস)।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস
বিষয়সমূহঃ বিবিএ, কমিপউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এন্ড হিউম্যানিটিজ, মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম
সেমিস্টারঃ ফল, স্প্রিং, সামার এই তিন সেমিস্টারে ছাত্র ভর্তি করানো হয়।
ছাত্র ভর্তির শর্তসমূহঃ স্নাতক- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সিজিপিএ ২.৫ এবং ২.৫ পয়েন্ট অথবা সম্মিলিতভাবে ৬ পয়েন্ট।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
আধুনিক শিক্ষার লক্ষ্যে নিত্য-নতুন বিষয় চালু করছে। বর্তমানে মোট ১৪টি বিভাগের অধীনে ২৬টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে। প্রোগ্রামগুলো হলো: ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন, এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার এপ্লিকেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (অনার্স), মাস্টার্স অব আর্টস ইন ইংলিশ (ফাইনাল), মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারী ও ফাইনাল), ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এম.এসসি. ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বি.এসসি. ইন মাইক্রোবায়োলোজি, এম.এস ইন মাইক্রোবায়োলোজি, ব্যাচেলর অব ফার্মেসি।
স্টামফোর্ডে ৩ সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। স্প্রিং: জানুয়ারি থেকে এপ্রিল। সামার: মে থেকে আগস্ট। ফল: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে পৃথকভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে।
তথ্যের জন্য যোগাযোগঃ প্রধান কার্যালয় ও ধানমন্ডি ক্যাম্পাস- ৭৪৪, সাত-মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
স্নাতক পর্বেঃ বিবিএ (ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান, এমআইএস, এইচআরএম), এলএলবি (সম্মান), এলএলবি (দুই বছর), ইংলিশ, ব্যাচেলর অব ফার্মাসী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সাইন্স, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো ওয়েভার সহ ৪ বছরে কম সময়ে শেষ করতে পারবেন।
শিক্ষার্থীদের অন্যান্য সুবিধাদিঃ আমেরিকান পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, ‘অ+’ গ্রেড প্রাপ্তদের ফুল ফ্রী, সর্বনিম্ন টিউশন ফি (পাঠ্য সময় বিবেচনায় সরকারী বিশ্ববিদ্যালয় থেকেও কম), অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্যে ২৫%-১০০% বৃত্তি, একই পরিবারের একাধিক শিক্ষার্থী, ছাত্রী, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, খেলোয়ার ও মফস্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ফি মওকুফ করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। অদূর ভবিষ্যতে একাউন্টিং, ফার্মেসী, ইংরেজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। গ্রাজুয়েট প্রোগ্রামে মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ), এক্সিকিউটিভ এমবিএ, এম.এস. ইন ইকোনমিক্স, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এম.ডি.এস), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এছাড়া সিসকো নেটওয়ার্কিং নামে এখানে একটি বিশেষ কোর্স রয়েছে।
ভর্তি প্রক্রিয়াঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫ সিজিপি পাওয়া ছাত্রছাত্রীরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ফরম সংগ্রহ করতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিজিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ৫০ শতাংশ এবং গোল্ডেন-৫ প্রাপ্তদের ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফির ক্ষেত্রে ছাড় দেয়ার ব্যবস্থা রয়েছে।
ভর্তি ফিঃ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিবিএতে মোট ১২৩ ক্রেডিট পড়ানো হয়। প্রতি ক্রেডিট-এর জন্য ৪০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং-এ মোট ১৩২ থেকে ১৪৩.৫ ক্রেডিট পড়ানো হয়। এ ক্ষেত্রেও প্রতি ক্রেডিট-এর জন্য ৪০০০ টাকা ছাত্রদের প্রদান করতে হয়।
সম্প্রসারিত নতুন ক্যাম্পাসঃ বাজারের ক্রমবর্ধমান চাহিদার ফলে ছাত্রছাত্রীর সংখা বৃদ্ধি পাওয়ার কারণে নগরীর কাওরানবাজার এলাকায় ফেব্রুয়ারী ২০১০ থেকে স্কুল অব বিজনেস-এর একটি নতুন ক্যাম্পাস পরিচালিত হচ্ছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণঃ বিশ্ববিদ্যালায়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নগরীর সাঁতারকুল এলাকায় প্রস্তাবিত ইউনাইটেড সিটিতে ২৫ বিঘা জমি ক্রয় করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অনতিবিলম্বে শুরু করা হবে।
ঠিকানাঃ ইউ.আই.ইউ ভবন, বাড়ী নং- ৮০, রোড নং ৮/এ (পুরাতন ১৫), মীর্জা গোলাম হাফিজ রোড, ঢাকা-১২০৯, ফোন: ৯১২৫৯১২-৬, ফ্যাক্স: ৯১১৮১৭০।
সাউথইস্ট ইউনিভার্সিটি
যেসব বিষয়ে পড়ানো হয়ঃ বিবিএ, বিএসসি ইন ফার্মেসী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামিক স্টাডিজ।
ভর্তির যোগ্যতাঃ ১. এস.এস.সি ও এইচ.এস.সি প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ২.৫ অথবা এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। ২. ‘ও’ লেভেল, এ ন্যূনতম ৩ টি এবং ‘এ’ লেভেল এ ন্যূনতম ২টি, বিষয়ের এ মোট ৫ বিষয়ের গড় প্রাপ্ত জিপিএ ২.০০ থাকতে হবে।
ভর্তির নিয়মাবলীঃ ১. আবেদনপত্র চিঠি, ওয়েবসাইট ও ই-মেইল এর মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা হতে সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ফি টাকা ৫০০ মাত্র। ২. আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে। ৩. ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি
দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে স্থাপিত এই ইউনিভার্সিটি মূলত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উচ্চশিক্ষার আশ্রয়স্থল। সীমিত আসনের পাবলিক ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি হতে ব্যর্থ ছাত্র-ছাত্রীদের অনেকেই আর্থিক কারণে নামী-দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন না। তাদের কথা চিন্তা করেই মূলতঃ বাংলাদেশ ইউনিভার্সিটির কোর্স ফি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বেশ কম। ফলে দেশে উচ্চশিক্ষা বিস্তারে বাংলাদেশ ইউনিভার্সিটি অবদান রাখছে।
প্রোগ্রামসমূহঃ বিবিএ ৩,০৬,০০০/-, বিএ (অনার্স), ইংলিশ ১,৭৬,০০০/-, বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স ১,৬৬,০০০/-, বিএসএস (অনার্স) সোসিওলজি ১,৭৬,০০০/-, ফার্মেসি (বি.ফার্ম) ৩,৯৬,০০০/-, গণিত (অনার্স) ১,৩৬,০০০/-, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩,০৬,০০০/-, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৩,৬৬,০০০/-, আর্কিটেকচার (বি. আর্ক) ৩,৬৬,০০০/-, এমবিএ রেগুলার (২০ মাস) ১,৫৯,০০০/-, এমবিএ এক্সিকিউটিভ (১৬ মাস) ১,২৮,০০০/-, এমএ ইন ইংলিশ (প্রিলি: এবং ফাইনাল) ৮৬,০০০/-, এমএ ইন ইংলিশ (ফাইনাল) ৪৩,০০০/-, এলএল.বি (অনার্স) -৪ বছর ২,০৬,০০০/-, এলএল.বি (ডিগ্রী-২ বছর) ৫০,০০০/-, এলএল.এম- (১ বছর) ২৫,০০০/-, বি.এড -(১ বছর) ১৫,০০০/-।
যোগাযোগঃ বাংলাদেশ ইউনিভার্সিটি, ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৩৬০৩১, ৮১১৭৯৫১, ০১৭১৭-৫৭৯২৭৮ ওয়েবসাইট: িি.িনধহমষধফবংযঁহরাবৎংরঃু.বফঁ.ফন.
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ২৩ অক্টোবর ২০০৬ তারিখে সরকারের অনুমোদন লাভ করে এবং ১৯ মে ২০০৭ তারিখ থেকে মোট ৭৭১ জন শিক্ষার্থী নিয়ে উপাচার্য অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান-এর নেতৃত্বে ঢাকার শ্যামলীতে অবস্থিত নিজস্ব ১৫ তলা ভবনের ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮মতম তলায় শিক্ষা কার্যক্রম শুরু করে। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য হল মূলতঃ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সামর্থ অনুযায়ী উচ্চশিক্ষা দান করা এবং যে সকল শিক্ষার্থীগণ বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদেরকে বাংলাদেশে উচ্চশিক্ষা দানসহ উচ্চশিক্ষাকে সহজলভ্য করা।
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একটি বিশেষত্ব হল- আশা ইউনিভার্সিটি এবং আশা’র কর্মকর্তা-কর্মচারীদের সন্তানাদি এবং আশার সদস্যদের সন্তানাদিদের ১৫%-৩০% বিশেষ ‘ওয়েভার’ দিয়ে আশা ইউনিভার্সিটিতে লেখা-পড়ার সুযোগ প্রদান করা এবং আশা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫%-১০০% পর্যন্ত ওয়েভার প্রদান করা হয়।
যে বিষয়ে পড়ানো হয়ঃ বিবিএ, এলএলবি, বিএ ইন ইংলিশ।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অভ সাইন্স অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠাঃ ২০০৪ সাল। ফয়সাল টাওয়ার, ২৭ উত্তর গুলশান সি/এ, সার্কেল-২, ঢাকা-১২১২। ফোনঃ ০২ ৯৮৯৭৭০০, ফ্যাক্সঃ ০২ ৯৮৬৩৩৩৬।
যে বিষয়গুলো পড়ানো হয়ঃ বিবিএ, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স এ্যান্ড প্রযুক্তি, ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেক্্রটাইল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, পরিবেশ বিজ্ঞান, বিবিএ ইন এগ্রিবিজনেস, ইংরেজি, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহ পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে একই বিষয়সমূহ পড়ানো হয়।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
স্নাতক পর্যায়ের বিষয়সমূহঃ বিবিএ: একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস। বিএসসি: ইকোনোমিকস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এ্যান্ড টেলিকমিউনিকশেন ইঞ্জিনিয়ারিং, ল্যান্ড এ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পপুলেশন এনভায়রনমেন্ট। বিএ: ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)। বিএসএস: মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন, অ্যানথ্রপলজি (নৃ বিজ্ঞান)।
ভর্তির সময়ঃ ম্প্রিং সেমিস্টার: জানুয়ারি থেকে মে, সামার সেমিস্টার: জুন থেকে জুলাই, অটাম সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর।
যা খরচ হবেঃ স্নাতক পর্যায়- বিবিএ ৪৯৬,০০০-৫০০,০০০ টাকা। বিএসসি ইকোনোমিকস ৪৮৪,০০০-৪৮৮,০০০ টাকা। বিএসসি ইঞ্জিনিয়ারিং ৫০৪,০০০-৫২৪,০০০ টাকা। বিএসসি এনভায়রনমেন্ট ৪৯৬,০০০-৫০০,০০০ টাকা। বিএসএস ৪৯৬,০০০-৫০৮,০০০ টাকা। বিএ ৪৯৬,০০০ (এর সাথে ১৫,০০০ টাকা ভর্তি ফি যোগ করতে হবে)।
১. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯২
১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮৫৬১১-২০, ফ্যাক্স: ০২ ৮৮২৩০৩০
ইমেইল: বমরংঃৎধৎ@ হড়ৎঃযংড়ঁঃয.বফঁ ওয়েবসাইট: িি.িহড়ৎঃযংড়ঁঃয.বফঁ
২. ইউনিভার্সিটি অভ্ সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি, চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ১৯৯২
ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম-৪২০২
ফোন: ০৩১ ৬৫৯০৭০-৭১, ফ্যাক্স: ০৩১ ৬৫৯৫৪৫
ইমেইল: ঁংঃপ-পংঃ@ংঢ়হবঃপঃম.পড়স
৩. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৩
৫৮ পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৬২৩৮৬-৯০, ফ্যাক্স: ০২ ৮৮২৩৯৫৯
ইমেইল: রহভড়@রঁন.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িরঁন.বফঁ.নফ
৪. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৩
বাড়ি- ২১, সড়ক-৯/এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯১২৭৮৪১, ফ্যাক্স: ০২ ৮১১৪৭৪৬
ইমেইল: রহভড়@ফরঁ.বফঁ ওয়েবসাইট: িি.িফরঁ.বফঁ.নফ.পড়স
৫. ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অভ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ১৯৯৩
৪ এমব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯৬৩৫২৩-২৭, ফ্যাক্স: ০২ ৮৯২২৬২৫
ইমেইল: রহভড়@রঁনধঃবফঁ ওয়েবসাইট: িি.িরঁনধঃবফঁ
৬. আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ১৯৯৫
১৫৪/এ, কলেজ রোড, চট্টগ্রাম-৪২০৩
ফোন: ০৩১ ৬১০০৮৫, ফ্যাক্স: ০৩১ ৬১০৩০৭
ইমেইল: রহভড়@ররঁপ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িররঁপ.ধপ.নফ
৭. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৫
১৪১-১৪২ লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন: ০২ ৯৯৮৬০৯০৭, ফ্যাক্স: ০২ ৯৮৬০৫৬৪
ইমেইল: াপ@ধঁংঃবফঁ ওয়েবসাইট: িি.িধঁংঃবফঁ
৮. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৫
বাড়ি- ৮৩/বি, রোড- ০৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮১৫৩৮৭, ফ্যাক্স: ০২ ৮৮১৩২৩৩
ইমেইল: রহভড়@ধরঁন.বফঁ ওয়েবসাইট: িি.িধরঁন.বফঁ
৯. এশিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৬
বাড়ি- ৯, রোড- ৫, সেক্টর- ৭, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯১৬১১৬, ফ্যাক্স: ০২ ৮৯১৬৫২১
ইমেইল: রহভড়@ধঁন-নফ.ড়ৎম ওয়েবসাইট: িি.ি ধঁন-নফ. ড়ৎম
১০. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ১৯৯৬
৪১, ৪৩, ৪৪, ৪৬, ৪৯ মহাখালী বা/এ, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৮২৩০৮ ফ্যাক্স: ০২ ৮৮১২৩৩৬
ইমেইল: ৎবমরংঃৎধৎ@বঁিনফ.বফঁ,, ওয়েবসাইট: িি.িবঁিনফ.বফঁ
১১. দি ইউনিভার্সিটি অভ এশিয়া প্যাসিফিক
প্রতিষ্ঠা: ১৯৯৬
বাড়ি-৭৩, সড়ক-৫/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯৬৬৪৯৫৩, ফ্যাক্স: ০২ ৯৬৬৪৯৫০
ইমেইল: ধফসরহ@ঁধঢ়-নফ.বফঁ ওয়েবসাইট: িি.ি ঁধঢ়-নফ.বফঁ
১২. গণ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৬
গণ ?া?্যকেন্দ্র কমপ্লেক্স, পোঃ মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪
ফোন: ০২ ৭৭৯১৮৮৪, ফ্যাক্স: ০২ ৭৭৯১৭৫৫
ইমেইল: মনরফুধষধ@ধমহর.পড়স
১৩. দি পিপলস ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৬
৩/২, ব্লক-এ, আসাদ এভিনিউ
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১২৮৬৭৯, ফ্যাক্স: ০২ ৯১২৮০০৯
ইমেইল: ঢ়বড়ঢ়ষবংঁহরাবৎংরঃু@ুধযড়ড়.পড়স
ওয়েবসাইট: িি.িঃযবঢ়ঁঢ়.ধপ.নফ
১৪. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০০
বাড়ি- ৬, রোড- ১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮৫৮৭৩৪-৫, ফ্যাক্স: ০২ ৯৮৭১৫৫৬
ইমেইল: ফরঁ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িফরঁ-বফঁ.হবঃ
১৫. ব্র্যাক ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
৬৬ মহাখালী, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮২৪০৫১, ফ্যাক্স: ০২ ৮৮১০৩৮৩
ইমেইলঃ রহভড়@নৎধপ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িনৎধপ.ধপ.নফ
১৬. মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
প্লট # সিইএন ১৬, রোড # ১০৬, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮১৭৫২৫, ফ্যাক্স: ০২ ৯৮৬২২২৬
ইমেইলঃ রহভড়@সধহধৎধঃধপ.নফ ওয়েবসাইট: িি.িসধহধৎধঃধপ.নফ
১৭. বাংলাদেশ ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯১৩৬০৬১, ফ্যাক্স: ০২ ৯১১৯৫৫৫
ইমেইলঃ নঁ@পরঃবপযপড়.হবঃ ওয়েবসাইট: িি.িনধহমষধফবংযঁহরাবৎংরঃু.বফঁ.নফ
১৮. লিডিং ইউনিভার্সিটি, সিলেট, বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০১
মধুবন, বন্দর বাজার, সিলেট
ফোন: ০৮২১ ৭২০৩০৩-০৬, ফ্যাক্স: ০৮২১ ৭২০৩০৭
ইমেইল: : রহভড়@ষঁং.ধপ.নফ ওয়েবসাইট: : িি.িষঁং.ধপ.নফ
১৯. বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০১
বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রাম
ফোন: ০৩১ ৬৫৪৭৬৭
ইমেইল: নমপঃঁন@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িনমপঃঁসপয-বফঁ.ড়ৎম
২০. সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
শামীমাবাদ, বাগবাড়ী, সিলেট।
ফোন: ০৮২১ ৭২০৭৭১ ফ্যাক্স: ০৮২১ ৭২৫৬৪৪
ইমেইল: ংরঁথংুষ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িংরঁ.বফঁ.নফ
২১. ইউনিভার্সিটি অভ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি নং ৩০১, রোড নং ১৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ফোন: ০২ ৯১৪৫৭৪০-৪১, ফ্যাক্স: ০২ ৮১৫৭৩৩৯, ইমেইল: রভভধঃ@ঁড়ফধ.ড়ৎম
২২. প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ২০০১
১/এ ও, আর, নিজাম রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম
ফোন: ০৩১ ৬৫৬৯১৭, ৬৫৭৬৫৪, ফ্যাক্স: ০৩১ ৬৫৭৮৯২ ইমেইল: ঢ়ঁপ@ঢ়ঁনফ.হবঃ ওয়েবসাইট: িি.িঢ়ঁনফ.হবঃ
২৩. সাউথ ইস্ট ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
এ আর টাওয়ার, ২৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮২৩৪০, ফ্যাক্স: ০২ ৯৮৯২৯১৪
ইমেইল: রহভড়@ংবঁ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িংবঁ.ধপ.নফ
২৪. স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি-৩৬, রোড- ৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৮১৫৩১৬৮-৬৯, ফ্যাক্স: ০২ ৯১৪৩৫৩১
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ংঃধসভড়ৎফঁহরাবৎংরঃু.হবঃ ওয়েবসাইট: িি.িংঃধসভড়ৎফ.ধপ
২৫. ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
১০২ শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯১৩৮২৩৪-৫, ফ্যাক্স: ০২ ৯১৩১৯৪৭
২৬. স্টেট ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
৭৭ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোন: ০২ ৮১৫১৭৮৩-৫, ফ্যাক্স: ০২ ৮১২৩২৯৬
ইমেইল: রহভড়@ংঁনফ.হবঃ ওয়েবসাইট: িি.িংঁনফ.হবঃ
২৭. ইবাইস ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি নং ৫৭, সড়ক নং ১২/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ফোন: ০২ ৯১২১৯২৭, ফ্যাক্স: ০২ ৯১২১৯৭০। ইমেইল: ৎবমরংঃৎধৎ@রনধরং.বফঁ
ওয়েব সাইট: িি.িরনধরং.বফঁ
২৮. সিটি ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ফোন: ০২ ৯৮৯৩৯৮৩, ফ্যাক্স: ০২ ৮৮৫৯৫৯৭, ইমেইলঃ ৎবমরংঃৎধৎথপরঃু@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িপরঃুঁহরাবৎংরঃু.বফঁ.নফ
২৯. প্রাইম ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
২এ/১, দারুস সালাম রোড, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬
ফোন: ০২ ৮০১৪০৪৫, ফ্যাক্স: ০২ ৮০৫৫৬৪৭
ইমেইল: রহভড়@ঢ়ৎরসবঁহরাবৎংরঃুনফ.পড়স ওয়েবসাইট: িি.িঢ়ৎরসবঁহরাবৎংরঃুনফ.পড়স
৩০. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
৩/১৮, ইকবাল রোড, ব্লক-এ, মোহাম্মদপুর,ঢাকা-১২০৭। ফোন: ০২ ৯১১০২৬৫, ফ্যাক্স: ০২ ৮১২৬১৫৭, ইমেইল: ধফসরংংরড়হ@হঁন.ধপ.নফ ওয়েবসাইট: িি.িহঁন.ধপ.নফ
৩১. সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৭৩৯/এ মেহেদিবাগ রোড, চট্টগ্রাম-৪০০০
ফোন: ০৩১ ৬২৬৭৪৪, ফ্যাক্স: ০৩১ ২৮৫১৩৪০
ইমেইল: রহভড়@ ংড়ঁঃযবৎহ-নফ.রহভড় ওয়েবসাইট: িি.িংড়ঁঃযবৎহ-নফ.রহভড়
৩২. গ্রীন ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
২২০/ডি, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণী, ঢাকা -১২০৭, ফোন: ০২ ৯০১৪৭২৫,
ফ্যাক্স: ০২ ৯০১৪৬২৫
ইমেইল: রহভড়@মঁন.ধপ.নফ
ওয়েবসাইট: িি.িমঁন.ধপ.নফ
৩৩. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৫/৫ লালমাটিয়া, ব্লক-ই, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১৫৫৩০৮
ইমেইল: রহভড়@ঁিন.বফঁ
ওয়েবসাইট: িি.িঁিন.বফঁ
৩৪. শান্তমারিয়াম ইউনিভার্সিটি অভ ক্রিয়েটিভ টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১, রোড- ১৪, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯১৮৯৩২, ফ্যাক্স: ০২ ৮৯১৫৩০৮
ইমেইল: নরধফঃ@নফড়হষরহব.পড়স ওয়েবসাইট: িি.িংযধহঃড়সধৎরধসবফঁ.পড়স
৩৫. দি মিলেনিয়াম ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
মোমেনবাগ, শান্তিগর, মতিঝিল, ঢাকা-১২১৭
ফোনঃ ০২ ৯৩৬০৮৩৬, ফ্যাক্স: ০২ ৯৩৩১৫৮৯
ইমেইল: শযধহভড়ঁহ@নফড়হষরহব.পড়স
৩৬. ইস্টার্ন ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১৫/২, রোড- ৩, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
ফোন: ০২ ৯৬৭৬০৩১-৫, ফ্যাক্স: ০২ ৯৬৭৫৯৮১
ইমেইল: রহভড়@বধংঃবৎহঁহর.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িবধংঃবৎহঁহর.বফঁ.নফ
৩৭. বাংলাদেশ ইউনিভার্সিটি অভ বিজনেস অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৩
ঢাকা কমার্স কলেজ রোড, মিরপুর- ২, ঢাকা-১২১৬
ফোন: ০২ ৮০৫৭৫৮১-২, ফ্যাক্স: ০২ ৮০৫৭৫৮৩
ইমেইল: নঁনঃ@নফড়হষরহব.পড়স ওয়েবসাইট: িি.িনঁনঃবফঁ.পড়স
৩৮. মেট্রোপলিটন ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
আল-হামরা (৮ম তলা), জিন্দাবাজার, সিলেট
ফোন: ০৮২১ ৮১৬১৯৮-৯, ফ্যাক্স: ০৮২১ ৭১৩৩০৪
ইমেইল: রহভড়@সবঃৎড়ঁহর.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িসবঃৎড়ঁহর.বফঁ.নফ
৩৯. উত্তরা ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং ৪, রোড নং ১৫, সেক্টর নং ৬, উত্তরা, ঢাকা-১২৩০, ফোন: ০২ ৮৯১৯১১৬, ফ্যাক্স: ০২ ৮৯১৮০৪৭
ইমেইল: ঁঁসধরহথবফঁ@ুধযড়ড়.পড়স
৪০. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩ বাড়ি- ৮০, রোড- ৮এ (পুরাতন-১৫), ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯১২৫৯১২-৫, ফ্যাক্স: ০২ ৯১২৫৯১৬
ইমেইল: রহভড়@ঁরঁ.ধপ.নফ
ওয়েবসাইট: িি.িঁরঁ.ধপ.নফ
৪১. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৫৮/১১/এ পান্থপথ, বারেক ম্যানসন, ঢাকা-১২০৫ ফোন: ০২ ৮৬২২৬৩৪-৫, ফ্যাক্স: ০২ ৮৬২২৬৩৫
ই-মেইল: রহভড়@াঁন.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িাঁন.বফঁ.নফ
৪২. ইউনিভার্সিটি অভ সাউথ এশিয়া
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ৭৬ ও ৭৮, রোড- ১৪, ব্লক-বি, বনানী, ঢাকা -১২১৩ ফোন: ০২ ৮৮৫৭০৭৩-৫,
ফ্যাক্স: ০২ ৮৩১৩৩০৮
ইমেইল: ঁহরংধ@পরঃবপয-নফ.পড়স ওয়েবসাইট: িি.িঁহরংধ.ধপ.নফ
৪৩. প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১১/এ, রোড- ৯২, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮৫৭৬১৭-৮ ফ্যাক্স: ০২ ৮৮৩১১৮২
ইমেইল: রহভড়@ঢ়ৎবংরফবহপু.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িঢ়ৎবংরফবহপু.বফঁ.নফ
৪৪. ইউনিভার্সিটি অভ ইন্ফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস
প্রতিষ্ঠা: ২০০৩
১৭ উত্তর গুলশান বা/এ, পিবিএল টাওয়ার, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৯২৭৫৫, ফ্যাক্স: ০২ ৯৮৯১০৯৪
ইমেইল: রহভড়@ঁরঃং-নফ.ড়ৎম
ওয়েবসাইট: িি.িঁরঃং-নফ.ড়ৎম
৪৫. প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
৯ বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮৫৩৩৮৬ ফ্যাক্স: ০২ ৮৮৫৩৩৮৬
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ঢ়ৎরসবধংরধ.বফঁ.নফ, ওয়েবসাইট: িি.িঢ়ৎরসবধংরধ.বফঁ.নফ
৪৬. রয়েল ইউনিভার্সিটি
অভ ঢাকা
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং- ১৭, রোড নং- ১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮৬১৫০, ফ্যাক্স: ০২ ৮৮২৬৯৭১
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ৎড়ুধষ.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িৎড়ুধষ.বফঁ.নফ
৪৭. ইউনিভার্সিটি অভ লিবারেল
আর্টস বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং- ৫৬, রোড নং- ৪/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯৬৬১২৫৫, ফ্যাক্স: ০২ ৯৬৭০৯৩১
ইমেইল: রহভড়@ঁষধনফ.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িঁষধনফ.বফঁ.নফ
৪৮. অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি
অভ সাইন্স অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৪
ফয়সাল টাওয়ার, ২৭ উত্তর গুলশান সি/এ, সার্কেল- ২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৯৭৭০০ ফ্যাক্স: ০২ ৯৮৬৩৩৩৬
ওয়েবসাইট: িি.ি ধঃরংযফরঢ়ধহশধৎঁহরাবৎংরঃু.বফঁ.নফ
৪৯. বাংলাদেশ ইসলামী
বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ২০০৫
গজারিয়া টাওয়ার ৮৯/১২ আর.কে.মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩
ফোন: ০২ ৭৫৫২৪৯৫-৬
ফ্যাক্স: ০২ ৭৫৫৪১০৯
ইমেইল: নরঁফযধশধ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িনরঁ.ধপ.নফ
৫০. আশা ইউনিভার্সিটি
বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৬
আশা টাওয়ার, ২৩/৩, খিলজি রোড
শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১৩০২৩৮, ফ্যাক্স: ০২ ৮১১৪৮৩১
ইমেইল: রহভড়@ধংধঁন.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িধংধঁন.বফঁ.নফ
৫১. ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৬
১২৬৭/এ গোসাইলডাঙ্গা, আগ্রাবাদ, চট্টগাম
ফোন: ০৩১ ২৫১৪৪৪১-৩
ফ্যাক্স: ০৩১ ২৫১৪৪৪০
ই-মেইল: বহয়ঁরৎু@বধংঃফবষঃধ.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িবধংঃফবষঃধ.বফঁ.নফ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ভিসির নামঃ অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
অনুষদঃ ৫টি অনুষদ ও ২টি ইনস্টিটিউট।
অনুষদভিত্তিক ডিপার্টমেন্টের নামঃ গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ- (ক ইউনিট): ১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২) গণিত ৩) পদার্থ বিজ্ঞান ৪) পরিসংখ্যান ৫) ভুতাত্ত্বিক বিজ্ঞান ৬) রসায়ন বিভাগ ৭) পরিবেশ বিজ্ঞান বিভাগ।
সমাজ বিজ্ঞান অনুষদ- (খ ইউনিট): ১) অর্থনীতি ২) নগর ও অঞ্চল পরিকল্পনা ৩) নৃবিজ্ঞান ৪) ভুুগোল ও পরিবেশ ৫) সরকার ও রাজনীতি ৬) লোক প্রশাসন
কলা ও মানবিকী অনুষদ- (গ- ইউনিট): ১) আর্ন্তজাতিক সম্পর্ক ২) ইংরেজি ৩) ইতিহাস ৪) দর্শন ৫) নাটক ও নাট্যতত্ত্ব ৬) প্রতœতত্ত্ব ৭) বাংলা।
জীব বিজ্ঞান অনুষদ- (ঘ ইউনিট): ১) উদ্ভিদ বিজ্ঞান ২) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ ৩) প্রাণিবিদ্যা ৪) ফার্মেসি ৫) মাইক্রো বায়োলজি
ব্যবসায় প্রশাসন অনুষদ-(ঙ ইউনিট): ১) ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২) মার্কেটিং বিভাগ।
২টি ইনস্টিটিউট: ১) ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেস্ট্রেশন, ২) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ প্রতি বিষয়ের জন্য পৃথকভাবে পরীক্ষা হয়। সে অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির যোগ্যতা চাওয়া হয়। এবার কোন ধরনের যোগ্যতা চাওয়া হবে তা নির্ধারণ হবে কয়েকদিন পরে।
ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। মোট ৮০ টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের মান হবে ১.২০। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না। পাশ নম্বর ৩৫।
কোন মাসে পরীক্ষা হয়ঃ সাধারণত নভেম্বর মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্লাস শুরু হয় জানুয়ারির এক তারিখ।
মোট আসন সংখ্যা (গত বছর যা ছিল)ঃ ১৫০০।
একটি সিটের বিপরীতে প্রতিযোগিতাঃ এক সিটের বিপরীতে গড়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
ভর্তি খরচঃ বিভিন্ন অনুষদে বিভিন্ন ভর্তি ফি গ্রহণ করা হয়ে থাকে। তবে যে সকল বিভাগে গবেষণাগার রয়েছে অর্থাৎ বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর জন্য তুলনামুলক বেশী ফি প্রদান করতে হয়। সায়েন্স অনুষদের জন্য সর্বোচ্চ ১২ হাজার টাকা সর্বনিম্ম ৩০০০ টাকা। অন্যান্য অনুষদে সর্বনিম্ম ২,৫০০ টাকা।
আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় ক্লাস শুরুর প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীকে হলের সাথে যুক্ত করা হয়। পরবর্তী সিট ফাকা হলে প্রত্যেক শিক্ষার্থীকে সিট প্রদান করা হয়।
আবাসিক হলঃ ছেলেদের ৭টি এবং মেয়েদের ৫টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চলতি ২০০৯-১০ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ৮টি ইউনিটের অধীনে ৪০টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট সাড়ে তিনহাজার ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। এর মধ্যে সাধারণ আসন দুই হাজার ৭শত ৫৪টি এবং উপজাতি, অ-উপজাতি, ওয়ার্ড, মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবদ্ধী, খেলোয়াড়, বিদেশী এবং শিল্পী কোটার জন্য রয়েছে ৬৫১টি সংরক্ষিত আসন।
চবির ইউনিটভিত্তিক বিভিন্ন বিভাগের আসনের সংখ্যাঃ ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদে) সর্বমোট ৫৯৯টি আসনের মধ্যে পদার্থবিদ্যায় ১১৯টি, রসায়ন বিভাগে ১১৯টি, গণিত বিভাগে ১১৯টি, পরিসংখ্যান বিভাগে ১১৯টি, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ৬৩টি এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘খ’ ইউনিটের (কলা অনুষদ) ১০টি বিভাগের ৯২১টি আসনের মধ্যে বাংলা, ইংরেজী, ইতিহাস ও দর্শন বিভাগের প্রতিটিতে ১১৯ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৩০ জন, চারুকলা বিভাগে ৪২জন, আরবি ও ফার্সী বিভাগে ১০১ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ৯৫ জন, প্রাচ্যভাষায় ৬২ জন, এবং নাট্যকলা বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
‘গ’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুুষদ) চারটি বিভাগের ৪৭৬টি আসনের মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এবং মার্কেটিং স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রত্যেকটিতে ১১৯ জন করে ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে।
‘ঘ’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ৭১০টি আসনের মধ্যে এ ইউনিটের ৭টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এর মধ্যে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন এ চারটি বিভাগে ১৩৬ জন করে এবং অন্যবিভাগের মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫৩ জন, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ৫০ জন এবং নৃবিজ্ঞান বিভাগে ৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘ঙ’ ইউনিটভুক্ত একমাত্র বিভাগ আইন বিভাগে ১১৯ জন শিক্ষার্থী।
‘চ’ ইউনিটের অধীনে বন ও পরিবেশ বিদ্যা ইনষ্টিটিউটের দুটি বিভাগ ফরেষ্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে যথাক্রমে ৪৪ এবং ২৭ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
‘ছ’ ইউনিটের একমাত্র মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ বিভাগে ৫৩ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে।
‘জ’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ৮টি বিভাগে ৪০০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর মধ্যে উদ্ভিদ বিদ্যা ও প্রাণীবিদ্যা বিভাগের প্রতিটিতে ৯৭ জন শিক্ষার্থী, মাইক্রোবায়োলজি ও অনুপ্রাণবিজ্ঞান এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ৩৫ জন করে শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ৪০ জন ছাত্রছাত্রী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ২৮ জন এবং মনোবিজ্ঞান বিভাগে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিট বরাদ্দ কমিটি কর্তৃক বিভিন্ন অনুষদের বিভাগগুলোর জন্য উপরোক্ত সংখ্যক আসন নির্ধারণ করা হলেও বিভাগের অবকাঠামোগত সুবিধা পর্যাপ্ত পরিমানে থাকলে নির্ধারিত আসনের বাইরে বিভাগগুলো ১০% বেশী শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বলে চবি একাডেমিক অফিসসূত্রে জানা গেছে।
আবাসনঃ প্রতিষ্ঠালগ্নে চবি’কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচালনার কথা থাকলেও অর্থনৈতিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে সব শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি চবি কর্তৃপক্ষ। এ পর্যন্ত নির্মিত চবির ৬টি ছাত্র হল, ৩টি ছাত্রী হল ও ফরেষ্ট্রি হোস্টেলে সবমিলিয়ে মোট চার হাজার দুই শত উনত্রিশ জন ছাত্র-ছাত্রীর আবাসনের ব্যবস্থা রয়েছে। হল এবং হোস্টেলের আবাসনের মধ্যে আলাওল হলে ২৬০টি, এ. এফ. রহমান হলে ২৫৮টি, শাহজালাল হলে ৪৭৫টি, শাহ আমানত হলে ৬৩২টি, সোহরাওয়ার্দী হলে ৩৭৫টি শহীদ আবদুর রব হলে ৫০৯টি, শামসুননাহার হলে ৪৬৯টি, প্রীতিলতা হলে ৫৩১টি, খালেদা জিয়া হলে ৫০৮টি এবং ফরেষ্ট্রি হোস্টেলে ২১২টি সিট রয়েছে।
বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত আবাসিক হল ছাড়াও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থিত প্রায় অর্ধশত ব্যক্তি মালিকানাধীন কটেজে সহস্রাধিক ছাত্র অবস্থান করে থাকে।
কানাডায় উচ্চ শিক্ষা
উত্তর আমেরিকার দেশ কানাডা। উন্নত বিশ্বের অন্যতম একটি দেশ। উচ্চ শিক্ষার এক চমৎকার স্থান। গোটা দেশজুড়ে এখানকার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো ছড়িয়ে আছে। Association of Universities and College of Canada (AUCC)-ই কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯টি। এখানকার পড়াশোনা, ডিগ্রি বিশ্বমানের। কর্মসংস্থান ও জীবন সবদিক থেকেই কানাডার স্থান প্রথম দিকে। পড়াশোনা শেষে এখানে কর্মসংস্থানসহ এমনকি পড়াশোনা অবস্থায়ই নাগরিকত্ব লাভের সুযোগও রয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে বিদেশে উচ্চ শিক্ষায় কানাডা অন্যতম পছন্দ। এ নিয়েই এবারের আয়োজন কানাডায় উচ্চ শিক্ষা।
শিক্ষার ধরন :
কানাডায় উচ্চ শিক্ষা লাভে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরেট রয়েছে। এখানে একজন শিক্ষার্থী ফুলটাইম অথবা পার্টটাইম পড়াশোনা করতে পারে। এ শিক্ষার পাশাপাশি এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে কো-অপারেটিভ এডুকেশন, ডিস্ট্যান্ট লার্নিং, কন্টিনিউয়িং এডুকেশন ইত্যাদি কোর্স রয়েছে। রুম, ল্যাবের বাইরেও এখানে শিক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে ওয়ার্কশপ ও কাউন্সেলিং ব্যবস্থা, পড়াশোনার সহযোগিতার জন্য রয়েছে স্কলারশিপ।
পড়াশোনার মাধ্যম :
কানাডায় ইংরেজি এবং ফ্রেঞ্চ দুটিই অফিসিয়াল ভাষা। তাই সব বিশ্ববিদ্যালয়েই এ দু’ভাষাতেই পড়াশোনা করা যায়। আপনি কোন বিষয়ে পড়বেন সেটা আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে ইংরেজি ভাষা পড়তে TOEFL-এ আপনার স্কোর থাকতে হবে ৫-৬ এর অধিক। আবার বিশ্ববিদ্যালয়ভেদে এর ভিন্নতা আছে। আর ফরাসী ভাষায় পড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ল্যাব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পড়াশোনার বিষয় :
কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে প্রায় দশ হাজার এবং পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে প্রায় তিন হাজারটি বিষয় রয়েছে। এর অন্যতম হলো- এডুকেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনোমিক্স, ইতিহাস, রিলিজিওন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ফুড সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, মেডিক্যাল সায়েন্স, মেরিন অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, আইন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন ম্যানেজমেন্ট ইত্যাদি।
পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ :
কানাডার বিভিন্ন প্রদেশে খরচও বিভিন্ন রকম। এ ভিন্নতা আবার বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি বা বিষয়ের ভিন্নতায়ও বিভিন্ন রকম হয়। তবে আন্ডার গ্রাজুয়েট ৩-৪ বছরব্যাপী কোর্সে টিউশন ফি আনুমানিক বছরে ৫-৮ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। আর পোস্ট গ্রাজুয়েট ১-২ বছর মেয়াদি কোর্সে বছরে ৬ থেকে ১০ লাখ পর্যন্ত লাগতে পারে। জীবন যাপনের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। এখানে অবশ্য থাকা খাওয়া কিছুটা ব্যয়বহুল। এক রুমের এপার্টমেন্ট ভাড়া ১৬ থেকে ২০ হাজার টাকা। খেতে প্রতিদিন ১২ শত থেকে ২ হাজার টাকা লাগতে পারে। সে হিসেবে মাসিক খরচ আসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা।
পড়াশোনার পাশাপাশি কাজ :
কানাডাতে পড়াশোনার পাশাপাশি কাজ করার পর্যাপ্ত সুযোগ রয়েছে। এক্ষেত্রে কাজ করার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে। তবে কানাডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কাজের সুযোগ আছে। সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার ক্লাস টাইমে নিয়োগকর্তা আপনাকে ছেড়ে দিতে রাজি থাকলেই কেবল কর্তৃপক্ষ আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করবে। এতে বিশ্ববিদ্যালয় হতে কোনো প্রকার সমস্যা হবে না। কাজের সুযোগ অনুযায়ি কাজ করতে পারলে এখানে থাকা খাওয়া পড়াশোনার খরচ মিটিয়ে আপনি বাড়িতেও টাকা পাঠাতে পারবেন।
আবেদন, ভর্তি ও ভিসা প্রসেসিং :
কানাডায় পড়তে চাইলে আপনি কোন্ বিশ্ববিদ্যালয়ে এবং কোন্ বিষয়ে ভর্তি হতে চান আগে সেটা পছন্দ করতে হবে। পূর্বে সে বিষয়ে পড়ার প্রয়োজনীয় যোগ্যতা আপনাকে জেনে সেটা অর্জন করতে হবে। এরপর আপনি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এবং পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে ভর্তি হতে চাইলে সংশ্লিষ্ট বিভাগের ডিন বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। সাথে আপনার বিষয়ও তাদের অবহিত করবেন। এটা আপনাকে হাতে কিছুটা সময় রেখেই করতে হবে। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আসা অফার লেটার, আর্থিক স্বচ্ছলতার কাগজপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশের কানাডিয়ান দূতাবাসে দেখিয়ে ভিসা সংগ্রহ করতে হবে। তখন আপনার স্টাডি পারমিট লাগবে। স্টাডি পারমিট সংগ্রহ করতে ৭ থেকে ১৩ হাজার টাকা লাগবে। এরপর আপনি ভিজিটর ডিমান্ড কার্ড পেপার সংগ্রহ করে চলে যাবেন কানডায়।
স্কলারশিপ :
কানাডায় বড় অংকের টিউশন ফি দিয়ে পড়তে হলেও, স্কলারশিপের ব্যবস্থাও আছে। এজন্যে প্রথমে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এরপর যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন বা হবেন সেখানকার Financial Aid office-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে যারা স্কলারশিপ দেয়। যেমন কানাডিয়ান হার্ট ফাউন্ডেশন, ম্যাকগিল ইউনিভার্সিটি, কমনওয়েলথ স্কলারশিপ ইত্যাদি।
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় :
- University of Ottawa
- University of toronto
- University of Victoria
- University of Alberta
- Thompson Rivers University
- University of Guelph
ভাইভার জন্য কয়েকটি টিপ্স
অনেকেই আছেন যারা ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার কথা মনে হলেই শীতের মধ্যেও ঘামতে শুরু করেন। তবে চাকরি পেতে হলে প্রত্যেককেই এ ভাইভার মুখোমুখি হতে হয়। আবার বিশ্ববিদ্যালয়গুলোতেও লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। একটি সফল ইন্টারভিউ হলো একজন চাকরি প্রার্থীর জীবনের সফলতার জন্য অপরিহার্য একটি অধ্যায়। তাই ভাইভা চলাকালীন সময় প্রার্থীকে অবশ্যই কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে ভাইভাটা সবদিক থেকে সাফল্যমন্ডিত হয়। নিজেকে যথাসম্ভব সংযত রেখে ধীরস্থির ভাবে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে হবে। নিজেকে প্রকাশ করতে হবে সাবলীলভাবে। ভাইভা বোর্ডে প্রবেশ, বসা, উত্তর দেয়া এবং সেখান থেকে বের হওয়ার সময় প্রার্থীর আচরণ ও কথোপকথন দ্বারা নির্ধারিত হয় প্রার্থীর সফলতা বা ব্যর্থতা। সুতরাং ভাইভা বোর্ডে যথার্থ আচরণই আপনাকে দিতে পারে কাক্সিক্ষত সফলতা। এ সংক্রান্ত কিছু টিপ্স জানাচ্ছেন পল্লব মুনতাকা।
১. অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম জানাতে হবে। পরীক্ষকগণ বসতে বললে বসতে হবে এবং বসতে না বললে একটু অপেক্ষা করে অনুমতি নিয়ে বসতে হবে। অনুমতি ব্যতীত বসা যাবে না। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাতে হবে। সোজা হয়ে বসবেন, পায়ের উপর পা তুলে অথবা পা দুটো আড়াআড়ি করে বসা যাবে না। হাত দুটো টেবিলের উপরে রাখা যাবে না। ভাইভা যারা নিবেন তাদের দিকে সোজাসুজি তাকাবেন, মাটির দিকে বা ঘরের কোণ বা ছাদের দিকে তাকাবেন না।
২. একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেয়ার সময় অন্যদের দিকে তাকাতেও ভুলবেন না। অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুণাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগণকে ধারনা প্রদানের চেষ্টা করুন।
৩. মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি শুনুন ও বোঝার চেষ্টা করুন। প্রথমবারে যদি প্রশ্নটি বুঝতে না পারেন তবে অত্যন্ত বিনয়ের সাথে আর একবার প্রশ্নটি করতে বলুন।
৪. উত্তর দেয়ার সময় প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে এমনভাবে উচ্চারণ করুন যেন সবাই শুনতে পায় এবং খেয়াল রাখুন উত্তরের সাথে যেন আপনার আত্মবিশ¡াস প্রতিফলিত হয়। সময় নষ্ট না করে উত্তর দিন। জানা না থাকলে কালক্ষেপণ না করে দ্রুত বলুন, দুঃখিত আমার জানা নেই। অগোছালো ভাবে এদিক সেদিক না ঘুরিয়ে যথাযথ উত্তর দিতে হবে। যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
৫. আচরণে কোন প্রকার জড়তা রাখা যাবে না। গোমরা মুখে থাকবেন না। মুখে হাসি হাসি ভাব রাখুন। ভাইভা যারা নিচ্ছেন তাদের সঙ্গে কোন ধরণের তর্কে জড়াবেন না। নিয়োগকর্তার বিরুদ্ধ মত জানানোর আগে বিনয়ের সাথে বলবেন- মাফ করবেন বা কিছু মনে করবেন না বলে নিন। কর্কশভাবে প্রশ্নের উত্তর দিবেন না। উঁচু গলায় প্রশ্ন এলেও উচু গলায় উত্তর দেয়া যাবে না। স¡াভাবিক স¡রে উত্তর দিন।
৬. মুদ্রাদোষগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকুন। গোঁফে হাত বোলানো, চুল ঠিক করা, নাক চুলকানো, টাই ঠিক করা, গলা দিয়ে শব্দ করা বা জামা কাপড় ঠিক করবেন না। নিজে নিজে হ্যান্ডশেক করার জন্য আগে হাত বাড়াবেন না। নিয়োগকর্তাগণ যদি করমর্দনের জন্য হাত বাড়ান তাহলে মোলায়েমভাবে করমর্দন করুন।
৭. আবেগ তাড়িত হয়ে কোন প্রশ্নের উত্তর দিবেন না। উত্তর দেয়ার সময় খেয়াল রাখবেন, যেন কোন ব্যক্তি, সম্প্রদায়, জাতি, ধর্ম বা রাষ্ট্র সম্পর্কে কোন প্রকার অবমাননাকর বা অপ্রীতিকর কথা বেরিয়ে না যায়।
৮. কোন বিষয়ে অজুহাত না দেখিয়ে এবং কোন তথ্য সম্পর্কে ছলনার আশ্রয় না নিয়ে সততার পরিচয় দিন।
৯. নিজেকে উপস্থাপন করুন আকর্ষণীয়ভাবে। যেভাবে কোন পণ্যের দক্ষ বিক্রেতা করে থাকেন।
১০. পরিশেষে বিদায় নেবার সময় সবাইকে ধন্যবাদ দেয়ার পর, সালাম দিয়ে বিদায় নিন।
.jpg)