Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts

ফ্লাশ ড্রাইভ থেকে উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ ৭ ইনন্সল (কোন সফটওয়্যার ছাড়া)

যা যা লাগবে

  • একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+)
  • ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে)
  • ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার

প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা

এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।

  • ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
  • এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)।

select

  • কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন।

diskpart
list disk

command

ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1

  • এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন।

select disk 1
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit

সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা

এই ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।

  • আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কটি ড্রাইভে প্রবেশ করান (হতে পারে তা সত্যিকারের ডিস্ক আবার হতে পারে virtual ডিস্ক)।
  • কমান্ড প্রমপ্টে ডাইরেক্টরি পরিবর্তন করে ডিভিডি ড্রাইভের বুট ডিরেক্টরি তে যান (আমার ডিভিডি ডিস্ক হচ্ছে G:)

g:
cd g:\boot

  • এখন আমরা bootsect কমান্ডটি ব্যবহার করবো (আমি ধরে নিচ্ছি আপনার ফ্লাশ ড্রাইভটি হচ্ছে h। নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন:

bootsect /nt60 h:

  • এখন আপনি কমান্ড প্রমপ্ট বন্ধ করতে পারেন, কমান্ড প্রমপ্টের কাজ শেষ।

তৃতীয় ধাপ: ইন্সটলেশন ডিস্ক থেকে ফাইল কপি করা

আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।

চতুর্থ ধাপ: বায়োসকে ইউ এস বি ডিস্ক থেকে বুট করার জন্য সেট করা

বিভিন্ন বায়োসের সেটিং বিভিন্ন রকম, তাই আপনার বায়োসে ঢুকে আপনি সেট করে নিন।

মাল্টিবুটিং কম্পিউটারে পছন্দের Operating System কে যেভাবে ডিফল্ট করবেন


০১. Run এ গিয়ে টাইপ করুন cmd। এবার এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
০২. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন।
attrib -s -h -r c:\boot.ini
০৩. কমান্ড প্রম্পট বন্ধ করে দিন।
০৪. এবার আবার Run এ গিয়ে টাইপ করুন C:\boot.ini এবং এন্টার দিন।
০৫. চিত্রের ন্যায় একটি টেক্সট ফাইল Notepad এ খুলবে।

০৬. এখানে ৩য় লাইনে 'default=' এর পরে যা আছে তা মুছে দিন(সাধারনত থাকে 'multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS' লেখাটি)। এবার আপনি যে Operating System কে ডিফল্ট হিসাবে চান(৫ম লাইন থেকে শুরু করে যে কোনটি) তার multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS অর্থাৎ '=' এর আগ পর্যন্ত অংশটুকু কপি করে পেস্ট দিন।
০৭. Save করে পিসি রিস্টার্ট দিন। দেখুন কাজ হয়েছে কিনা

এছাড়া আপনি ৩০ সেকেন্ড অপেক্ষা করতে না চাইলে ২য় লাইনে 30 এর স্থলে আরো কম একটা সংখ্যা লিখুন।

পেন ড্রাইভ থেকে বুট করুন যে কোন কম্পিউটার!!!


আগে মানুষ বিভিন্ন প্রয়োজনে ফ্লপি অথবা সিডি থেকে পিসি বুট করত। বর্তমানে ফ্লপিকে বিলু্প্তির পথে ধরে নেওয়া যায়। আর ফ্লপির স্থান দখল করে নিয়েছে পেনড্রাইভ। ফলে বর্তমানে যেসব মাদারবোর্ড বের হচ্ছে তার সবগুলোতেই ইউএসবি থেকে বুট করার অপশন থাকে। ইদানিং সব ধরনের অপারেটিং সিস্টেমের ইউএসবি ভার্শন পাওয়া যায় যা হার্ডডিস্কের পরিবর্তে সরাসরি ইউএসবি পেন ড্রাইব থেকে বুট হয়। যাদের মাদারবোর্ডে ইউএসবি বুট সুবিধা আছে তারা পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম বুট করা সহ সব ধরনের বুট করতে পারেন। যারা একটু পুরনো পিসি ব্যবহার করেন তাদের আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা আর কিছুই করার থাকে না। ফলে অনেকেই পুরোনো পিসি বিক্রি করে নতুন পিসি কিনছেন। আপনার আফসোসের দিন শেষ! মাদারবোর্ডে ইউএসবি বুট অপশন না থাকলেও পেন ড্রাইভ থেকে পিসি বুট করতে পারবেন!!! কিভাবে? একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার আপনাকে এই ব্যবস্থা করে দেবে।

সফটওয়্যারটির নাম হল PLoP Boot Manager। এই বুট ম্যানেজারটি আপনি ফ্লপি, সিডিরম অথবা সরাসরি হার্ডডিস্ক থেকে চালু করতে পারবেন। হার্ডডিস্কে ইনস্টল করার জন্য আলাদা পার্টিশন করার দরকার নেই, C: ড্রাইভেই ইনস্টল হবে। PLoP Boot Manager এর বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

তৈরি করুন USB BootDisk

ইউএসবি পেন ড্রাইভের আকাশচুম্বী জনপ্রিয়তার ফলে ফ্লপিডিস্ক এখন প্রায় বিলুপ্ত। ফলে বুটেবল ডিস্কের ক্ষেত্রে ও ফ্লপির জায়গা দখর করে নিয়েছে ইউএসবি পেন ড্রাইভ। চলুন দেখা যাক কিভাবে USB Boot Disk তৈরী করা যায়।
১. এই লিংক থেকে Create USB Bootdisk ফাইলটি ডাউনলোড করুন। এক্সট্রাকশন পাসওয়ার্ড হবে http://jewelosman.wordpress.com/
২. 1_USB_Format এবং 2_DOS_System_Files নামে দুটো ফোল্ডার পাবেন। পিসির সাথে পেনড্রাইভ কানেক্ট করে 1_USB_Format থেকে HP USB Format for Windows রান করুন। File System : FAT32 সিলেক্ট করুন।

৩. Create a DOS startup disk এ টিক মার্ক দিন। Using DOS system files located at: এ ব্রাউজ করে 2_DOS_System_Files ফোল্ডারটি লোকেট করুন। Start বাটন প্রেস করুন। Yse–>OK–>Close দিন।
৪. 2_DOS_System_Files ফোল্ডার থেকে সব ফাইল পেন ড্রাইভে কপি করুন। ইউএসবি বুট ডিস্ক হয়ে গেল।
৫. বায়োসে বুট অপশন ফ্লপির পরিবর্তে ইউএসবি সিলেক্ট করলেই(পিসির বায়োসে ইউএসবি বুট সাপোর্ট থাকতে হবে) পেন ড্রাইভ থেকে পিসি বুট হবে।

Windows XP সেটাপ করুন USB পেন ড্রাইভ থেকে

ইদানিং সব কম্পিউটারেই Boot from USB অপশনটা থাকে। আর আমাদের সবার কাছেই তো পেন ড্রাইভ আছে(ইদানিং নাই বলতে লজ্জা লাগে:))। আমরা জানি সিডিরমের চাইতে পেন ড্রাইভের রিড/রাইট স্পীড অনেক বেশী। তাই উইন্ডোজ এক্সপির সেটাপ যদি সিডিরমের পরিবর্তে পেন ড্রাইভ থেকে দেওয়া যায় অনেক কম সময় লাগবে। এছাড়া ও যাদের ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ নস্ট(আমার নিজের ল্যাপটপে ও নষ্ট :)) তারা ও এই পদ্ধতিতে এক্সপি সেটাপ করতে পারবেন। এই জন্য প্রথমে নিচের যে কোন একটা লিংক থেকে USB_MultiBoot_10.zip ফাইলটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে যে কোন একটা ড্রাইভে আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার তৈরী হবে। কমপক্ষে ১ গিগাবাইটের একটা খালি পেন ড্রাইভ আপনার পিসিতে সংযুক্ত করুন। মনে রাখবেন, পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে তাই গুরুত্বপূর্ন কোন ডাটা এতে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিন।

USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 নামে একটা ব্যাচ ফাইল থাকবে সেটা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে। এন্টার দিন। Enter your choice: এ P লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের অপশন আসবে Start -> Yes -> Yes -> OK -> Close দিন। সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখে করে এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসবে Yes দিন। এবার একে একে নিচের তথ্যগুলো দিন এবং প্রত্যেকটা তথ্য দেওয়ার পর OK বাটনে ক্লিক করুন।

Owner Name = Jewel(আপনার নাম)
Organization Nmae = Personal(আপনার প্রতিষ্ঠানের নাম)
Product Key = xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx(এক্সপির সিরিয়াল নাম্বার)
Computer Name = JEWEL-PC(আপনার কম্পিউটারের নাম)
Administrator Password = xxxxxx(আপনার পছন্দমত)
Time Zone = 205 (এটা GMT+07:00 এর জন্য। GMT+06:00 এর অপশন এতে নেই তাই পরে ঠিক করে নেবেন)
Workgroup Name = WORKGROUP(আপনার পছন্দমত)
User Name = Jewel(আপনার ইউজারনেম)

যেসব তথ্য দিয়েছেন সবকিছু দেখাবে। ঠিক আছে কিনা দেখে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি কম্পিউটারের যে ড্রাইভ হিসেবে দেখাচ্ছে তা সিলেক্ট করে OK দিন। যেমন আমার পিসিতে I: ড্রাইভ। Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। ডিস্ক তৈরী করা শুরু হবে।

সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলবেন না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে। সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।

ডাউনলোড লিংক ০১ , ০২ , ০৩

“NTLDR file is missing” সমস্যা হলে কি করবেন ?

Windows xp তে আমার কমবেশী সবাই এই ত্রুটিটি সর্ম্পকে জানি, এটি সর্বাপেক্ষা সাধারণ ত্রুটির একটি এটি সিস্টেমে ঘটায়প্রাযই দেখি । এটির সাধারণ সমাধান না করে আমরা অনেকেই সিস্টেম ফরম্যাট করে নতুন করে Windows xp setup করি কারণ, হয়তো জানি না কিভাবে এটি সমাধান করা যায় । আসুন আগে জানার চেস্টা করি কেন এটি হয় ।


“এই সমস্যাটি ঘটেতে পারে যদি MFT root folder টি severely fragmented হয়। অথবা যদি MFT মূল ফোল্ডার অনেক ফাইল ধারণ করে, MFT fragmented হতে পারে যদি সেখান একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র (additional allocation index) তৈরি করা হয়। কারণ ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্ণানুক্রমিক ম্যাপ করা হয়, NTLDR ফাইলটি হয়তো দ্বিতীয় allocation index. এ ধাক্কা দেয় । যখন এইটি ঘটায়, আপনি ত্রুটি বার্তা গ্রহন করেন যে , NTLDR is missing . এই অবস্থাটি ঘটেতে পারে যদি একটি program নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder , অথবা যদি অনেক ফাইল ভূলের কারনে মূল ফোল্ডারে (root folder ) কপি করা হয়।”
আসুন জনে নেই এই ত্রুটিটি যে বড় নয় এবং Windows পার্টিশনের মূল ডিরেক্টরীতে উইন্ডোজ XP সিডি-রম থেকে NTLDR ফাইল কপি করে কিভাবে সমাধান করা যায় ।


পদক্ষেপ সমূহ :

১। আপনার কম্পিউটার সিডি-রম ড্রাইভে Windows XP ইনস্টলেশন সিডি ঢোকান এবং Computer Restart করুন।
২। আপনার কম্পিউটারকে CD থেকে Boot করতে Del,F2,F10,F8, যা চাপতে হয় চেপে CD থেকে Boot করতে হবে ।
৩।এবার লোডকৃত, Windows XP setup মেনু থেকে আপনাকে Windows Repair “R” select করতে হবে ।

৪।এবার স্কীনে আসবে
1:c:\windows
Which windows installation would you like to log into
( to cancel………………press enter )
এখন আপনাকে 1 চাপতে হবে
এবার আপনার কাম্পউটারে যদি পূর্বে পাশওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই এডমিন পাশওয়ার্ড দিয়ে Enter চাপতে হবে ।
৫। এবার স্কীনে আসবে
C:\ Windows>-
এবার CD Rom drive এ প্রবেশ করতে (ধরি আপনার CD Rom drive টি আছে E : তে )
C:\ Windows>e: লিখে Enter চাপতে হবে ।
৬। এবার স্কীনে আসবে
E:\
E:\ dir লিখে Enter চাপতে হবে (Confirm হওয়ার জন্য যে আপনার CD Rom drive টিতে Windows XP আছে) ।
৭। এবার
E:\ copy e:\i386\ntldr c:\ লিখে Enter চাপতে হবে ।
নীচে 1 file(s) Copied লেখাটি আসবে
৮।এবার
E:\ exit লিখে Enter চাপতে হবে ।
ব্যাস আপনার কাজ শেষ ।

এবার Computer Restart হবে এবং আপনার Boot Option পবির্বতন করে HDD করে দিন । দেখুন এখন Computer ঠিক মতো চলছে ।

System Speed Improve করার ১০ টি টিপস

1. আপনার পিসি পুরো বুট না হওয়া পযর্ন্ত কোন application open করবেননা।

2. যে কোন application close করার পর আপনার desktop F5 চেপে refresh করে নিন, যা আপনার পিসির RAM হতে unused files remove করবে।

3.ডেস্কটপ wallpaper হিসেবে very large file size image ব্যবহার হতে বিরত থাকুন।

4. ডেস্কটপে অতিরিক্ত shortcuts রাখবেননা। আপনি জানেন কি ডেস্কটপে ব্যবহৃত প্রতিটি shortcut up to 500 bytes of RAM ব্যবহার করে।

5. প্রতিদিন আপনার ডেস্কটপের recycle bin Empty করে রাখুন। (The files are not really deleted from your hard drive until you empty the recycle bin.)

6. প্রতিদিন আপনার temporary internet এবং অন্যান্য Temp, recent file গুলো Delete করুন। এর জন্য আপনাকে যা করতে হবে –
Winkey+r – %temp%- select all – shift+del- ok
Winkey+r – temp- select all – shift+del- ok
Winkey+r – prefetch- select all – shift+del- ok
Winkey+r – recent- select all – shift+del- ok

7. প্রতি সপ্তাহ একবার আপনার hard drive Defragment এবং disk cleanup করুন।
(1. click start – all programs – accessori – system utility – Defragment drive utility
2. click start – all programs – accessori – disk cleanup)

9.যে কোন Software install করার সময় tray icon disable করুন।
(The tray icons use up available RAM, and also slow down the booting of your PC. Also disable the option of starting the application automatically when the PC boots. You can disable these options later on also from the Tools or preferences menu in your application.)

8. আপনার hard disk এ দুইটি partition করুন এবং সেকেন্ড পার্টিশনে Install করুন সব large Softwares (like PSP, Photoshop, 3DS Max etc). Windows এর জন্য আপনার C Drive যথাসম্ভব খালি রাখুন যাতে Windows RAM full হওয়ার পর আপনার C Drive কে virtual memory হিসেবে use করতে পারে।

10. ধুলাবালি হতে আপনার PC কে Protect করুন। ধুলাবালি আপনার CPU cooling fan কে jam এবং slow করে এতে CPU অতিরিক্ত গরম হয় এবং এর processing speed কমে যায়।ধুলাবালি পরিষ্কার করার জন্য compressed air Use করুন, কখনো vacuum use করবেননা।

টিউন করেছেন: ridhoy

Make speed of Firefox

  1. Write "about:config" in address bar > Enter
  2. Click on "I will be care, I promise "
  3. Write "network.http.pipelining" in address bar (see there is name down)
  4. Make it true by clicking double click
  5. network.http.proxy.pipelining > make it true
  6. network.dns.disableIPv6 > make it true
  7. plugin.expose_full_path > make it true
  8. Make new integer by right clicking on blank area of window > right click > New > Integer > write " network.http.pipelining.maxrequests" > ok > change value from 4 to 8.
  9. Make new integer and change value as above "nglayout.initialpaint.delay" > 0
  10. "content.notify.backoffcount" > 5
  11. " ui.submenuDelay" > 0
  12. " content.max.tokenizing.time" > 2250000
  13. " content.notify.interval" > 750000
  14. "browser.cache.memory.capacity" > 65536
  15. Make new Boolean by right clicking on blank area of window > right click > New > Boolean > write "content.interrupt.parsing " > ok > change value from false to true
  16. Make new Boolean and change it as above "content.notify.ontimer" > true
  17. network.http.max-connections-per-server =32
  18. network.http.max-persistent-connections-per-proxy =16
  19. network.http.max-connections = 64
  20. network.http.max-persistent-connections-per-server = 10
  21. network.http.pipelining = true
  22. network.http.pipelining.maxrequests = 200
  23. network.http.request.max-start-delay = 0
  24. network.http.proxy.pipelining = true
  25. network.http.proxy
  26. Close firefox and open again
  27. Enjoy firefox more speedily

(Leave all inverted commas)

ইন্টারনেটের গতি বৃদ্ধি

ডিফল্ট হিসাবে উইন্ডোজ এক্সপিতে ২০% ব্যান্ডউইডথ সংরক্ষণ করে রাখা হয় সিস্টেম আপডেট, ইউজার পারফরমেন্স তথ্য ইত্যাদির জন্য। এটি ডিজেবল করার মাধ্যমে আপনার নেটের স্পিড প্রায় ২০% বাড়ানো সম্ভব।

যেভাবে করবেন:


Click Start-->Run-->type "gpedit.msc" without the "

This opens the group policy editor. Then go to:

Local Computer Policy-->Computer Configuration-->Administrative Templates-->Network-->QOS Packet Scheduler-->Limit Reservable Bandwidth

Double click on Limit Reservable bandwidth.

এটা দেখাবে যে কনফিগার করা নয়কিন্তু যখন 'Explain' tab এ যাবেন এটি দেখাবেঃ

"By default, the Packet Scheduler limits the system to 20 percent of the bandwidth of a connection, but you can use this setting to override the default."

এখন এটিকে এনাবল করে জিরো% এ সেট করুনপিসি রিস্টার্ট করুন