ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যনেজমেন্টে ভর্তি

পর্যটন শিল্পের ব্যাপক প্রসারের ফলে গ্লোবালাইজেশনের যে জোয়ার এসেছে, তার ফলে পৃথিবীতে পর্যটন এরিয়ার পাশাপাশি হোটেল শিল্পগুলোর দ্রুত উন্নতি ঘটেছে। গত কয়েক বছর অর্থনীতি উদারীকরণের জন্য বাংলাদেশের মত দেশেও হোটেল ব্যবসায় এক অন্যমাত্রা যোগ হয়েছে। আর এই সেক্টরে কাজের জন্য প্রয়োজন হচ্ছে দক্ষ জনবল। এই লক্ষ্যে সম্প্রতি ধানমন্ডি- ১৫ নম্বরে পর্যটন ও হোটেল শিল্পে ক্যারিয়ার গড়ার জন্য নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু করে ইনষ্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট। ইনষ্টিটিউটের শুভ উদ্বোধন করেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী জি.এম.কাদের, ইনস্টিটিউটের চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা কামাল, প্রিন্সিপাল এবং সিইও ইসলাম মোঃ হাসানাত, ফরিদ আহম্মেদ ও অন্যান্য ডিরেক্টরগণ। উদ্বোধনে প্রধান অতিথি বলেন ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট- এই ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের দেশের তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলবে। ছাত্ররা আন্তর্জাতিক প্রফেশনাল ডিপ্লোমা অর্জন করতে পারবে। ফলে পর্যটন ও হোটেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির উন্নতি হবে। ইনস্টিটিউট- এর চেয়ারম্যান বলেন, প্রতি ২.৫ সেকেন্ডে পৃথিবীতে এই ইন্ডাস্ট্রিতে একটি নতুন চাকরির তৈরি হয়। তিনি আরো বলেন ওয়ার্ল্ড ট্যুরিজম কাউন্সিলের মতে আগামী ১০ বছরে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই ১৫ লক্ষ কর্মচারীর প্রয়োজন। এই সীমাহীন চাহিদা দেখে আমরা এই ইনস্টিটউট যাত্রা করি। প্রিন্সিপাল ও সিইও ইনস্টিটিউটের কোর্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এখানে ৩ বছর মেয়াদি উচ্চতর ডিপ্লোমা ইন হোটেল এ্যাডমিনিস্ট্রেশন, ২ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্রাভেল ইন ট্যুরিজম এ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন হোটেল এ্যাডমিটিস্ট্রেশন, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, ১ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, ডিপ্লোমা ইন ফুড এন্ড বেভারেজ সার্ভিস, ডিপ্লোমা ইন রুমস্ ডিভিশন, ডিপ্লোমা ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম। এছাড়াও ব্যাচেলর ডিগ্রী প্রধানে দেশী ও বিদেশী কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে ২ বছর + ২বছর/৩ বছর + ১বছর হিসাবে ৪ বছর মেয়াদি প্রোগ্রাম রয়েছে। ডিপ্লোমা শেষে এদেশ, ইউকে, মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুর ও কানাডাতে চাকুরির ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, এখানে পড়াশোনা করে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, অস্ট্রেলিয়া, সাইপ্রাস ও নিউজিল্যান্ড- এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাচেলর ডিগ্রী অর্জন করা সম্ভব। এই প্রতিষ্ঠানের কোর্স সম্পন্ন করে ইতিমধ্যে দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এ অনেকেই চাকুরি পেয়েছে। এছাড়া দেশের হোটেল ট্যুরিজম শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রচুর প্রতিষ্ঠানে চাকুরির অনেক সুযোগ আছে। বাংলাদেশে এখনই ৬/৭টি ফাইভ স্টার হোটেল আছে, এবং সেখানে নতুন নতুন হোটেল নির্মিত হচ্ছে হাজার হাজার চাকুরির সৃষ্টি হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট (আইটিএইচএম), বাড়ি ৩২০, রোড ৮/এ (নিউ)/১৫ (পুরাতন) ধানমন্ডি, ফোন: ৯১২৭৫৫১, ০১৭১৩৪৮৯২৪৩

মাল্টিবুটিং কম্পিউটারে পছন্দের Operating System কে যেভাবে ডিফল্ট করবেন


০১. Run এ গিয়ে টাইপ করুন cmd। এবার এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
০২. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন।
attrib -s -h -r c:\boot.ini
০৩. কমান্ড প্রম্পট বন্ধ করে দিন।
০৪. এবার আবার Run এ গিয়ে টাইপ করুন C:\boot.ini এবং এন্টার দিন।
০৫. চিত্রের ন্যায় একটি টেক্সট ফাইল Notepad এ খুলবে।

০৬. এখানে ৩য় লাইনে 'default=' এর পরে যা আছে তা মুছে দিন(সাধারনত থাকে 'multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS' লেখাটি)। এবার আপনি যে Operating System কে ডিফল্ট হিসাবে চান(৫ম লাইন থেকে শুরু করে যে কোনটি) তার multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS অর্থাৎ '=' এর আগ পর্যন্ত অংশটুকু কপি করে পেস্ট দিন।
০৭. Save করে পিসি রিস্টার্ট দিন। দেখুন কাজ হয়েছে কিনা

এছাড়া আপনি ৩০ সেকেন্ড অপেক্ষা করতে না চাইলে ২য় লাইনে 30 এর স্থলে আরো কম একটা সংখ্যা লিখুন।

পেন ড্রাইভ থেকে বুট করুন যে কোন কম্পিউটার!!!


আগে মানুষ বিভিন্ন প্রয়োজনে ফ্লপি অথবা সিডি থেকে পিসি বুট করত। বর্তমানে ফ্লপিকে বিলু্প্তির পথে ধরে নেওয়া যায়। আর ফ্লপির স্থান দখল করে নিয়েছে পেনড্রাইভ। ফলে বর্তমানে যেসব মাদারবোর্ড বের হচ্ছে তার সবগুলোতেই ইউএসবি থেকে বুট করার অপশন থাকে। ইদানিং সব ধরনের অপারেটিং সিস্টেমের ইউএসবি ভার্শন পাওয়া যায় যা হার্ডডিস্কের পরিবর্তে সরাসরি ইউএসবি পেন ড্রাইব থেকে বুট হয়। যাদের মাদারবোর্ডে ইউএসবি বুট সুবিধা আছে তারা পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম বুট করা সহ সব ধরনের বুট করতে পারেন। যারা একটু পুরনো পিসি ব্যবহার করেন তাদের আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা আর কিছুই করার থাকে না। ফলে অনেকেই পুরোনো পিসি বিক্রি করে নতুন পিসি কিনছেন। আপনার আফসোসের দিন শেষ! মাদারবোর্ডে ইউএসবি বুট অপশন না থাকলেও পেন ড্রাইভ থেকে পিসি বুট করতে পারবেন!!! কিভাবে? একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার আপনাকে এই ব্যবস্থা করে দেবে।

সফটওয়্যারটির নাম হল PLoP Boot Manager। এই বুট ম্যানেজারটি আপনি ফ্লপি, সিডিরম অথবা সরাসরি হার্ডডিস্ক থেকে চালু করতে পারবেন। হার্ডডিস্কে ইনস্টল করার জন্য আলাদা পার্টিশন করার দরকার নেই, C: ড্রাইভেই ইনস্টল হবে। PLoP Boot Manager এর বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

তৈরি করুন USB BootDisk

ইউএসবি পেন ড্রাইভের আকাশচুম্বী জনপ্রিয়তার ফলে ফ্লপিডিস্ক এখন প্রায় বিলুপ্ত। ফলে বুটেবল ডিস্কের ক্ষেত্রে ও ফ্লপির জায়গা দখর করে নিয়েছে ইউএসবি পেন ড্রাইভ। চলুন দেখা যাক কিভাবে USB Boot Disk তৈরী করা যায়।
১. এই লিংক থেকে Create USB Bootdisk ফাইলটি ডাউনলোড করুন। এক্সট্রাকশন পাসওয়ার্ড হবে http://jewelosman.wordpress.com/
২. 1_USB_Format এবং 2_DOS_System_Files নামে দুটো ফোল্ডার পাবেন। পিসির সাথে পেনড্রাইভ কানেক্ট করে 1_USB_Format থেকে HP USB Format for Windows রান করুন। File System : FAT32 সিলেক্ট করুন।

৩. Create a DOS startup disk এ টিক মার্ক দিন। Using DOS system files located at: এ ব্রাউজ করে 2_DOS_System_Files ফোল্ডারটি লোকেট করুন। Start বাটন প্রেস করুন। Yse–>OK–>Close দিন।
৪. 2_DOS_System_Files ফোল্ডার থেকে সব ফাইল পেন ড্রাইভে কপি করুন। ইউএসবি বুট ডিস্ক হয়ে গেল।
৫. বায়োসে বুট অপশন ফ্লপির পরিবর্তে ইউএসবি সিলেক্ট করলেই(পিসির বায়োসে ইউএসবি বুট সাপোর্ট থাকতে হবে) পেন ড্রাইভ থেকে পিসি বুট হবে।

Windows XP সেটাপ করুন USB পেন ড্রাইভ থেকে

ইদানিং সব কম্পিউটারেই Boot from USB অপশনটা থাকে। আর আমাদের সবার কাছেই তো পেন ড্রাইভ আছে(ইদানিং নাই বলতে লজ্জা লাগে:))। আমরা জানি সিডিরমের চাইতে পেন ড্রাইভের রিড/রাইট স্পীড অনেক বেশী। তাই উইন্ডোজ এক্সপির সেটাপ যদি সিডিরমের পরিবর্তে পেন ড্রাইভ থেকে দেওয়া যায় অনেক কম সময় লাগবে। এছাড়া ও যাদের ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ নস্ট(আমার নিজের ল্যাপটপে ও নষ্ট :)) তারা ও এই পদ্ধতিতে এক্সপি সেটাপ করতে পারবেন। এই জন্য প্রথমে নিচের যে কোন একটা লিংক থেকে USB_MultiBoot_10.zip ফাইলটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে যে কোন একটা ড্রাইভে আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার তৈরী হবে। কমপক্ষে ১ গিগাবাইটের একটা খালি পেন ড্রাইভ আপনার পিসিতে সংযুক্ত করুন। মনে রাখবেন, পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে তাই গুরুত্বপূর্ন কোন ডাটা এতে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিন।

USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 নামে একটা ব্যাচ ফাইল থাকবে সেটা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে। এন্টার দিন। Enter your choice: এ P লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের অপশন আসবে Start -> Yes -> Yes -> OK -> Close দিন। সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখে করে এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসবে Yes দিন। এবার একে একে নিচের তথ্যগুলো দিন এবং প্রত্যেকটা তথ্য দেওয়ার পর OK বাটনে ক্লিক করুন।

Owner Name = Jewel(আপনার নাম)
Organization Nmae = Personal(আপনার প্রতিষ্ঠানের নাম)
Product Key = xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx(এক্সপির সিরিয়াল নাম্বার)
Computer Name = JEWEL-PC(আপনার কম্পিউটারের নাম)
Administrator Password = xxxxxx(আপনার পছন্দমত)
Time Zone = 205 (এটা GMT+07:00 এর জন্য। GMT+06:00 এর অপশন এতে নেই তাই পরে ঠিক করে নেবেন)
Workgroup Name = WORKGROUP(আপনার পছন্দমত)
User Name = Jewel(আপনার ইউজারনেম)

যেসব তথ্য দিয়েছেন সবকিছু দেখাবে। ঠিক আছে কিনা দেখে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি কম্পিউটারের যে ড্রাইভ হিসেবে দেখাচ্ছে তা সিলেক্ট করে OK দিন। যেমন আমার পিসিতে I: ড্রাইভ। Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। ডিস্ক তৈরী করা শুরু হবে।

সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলবেন না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে। সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।

ডাউনলোড লিংক ০১ , ০২ , ০৩

সেদিন যা ঘটেছিল

পঁচাত্তরের ১৫ আগস্ট। ভোররাত। ধানমণ্ডির বাড়িটি আক্রান্ত হওয়ার আগেই রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মীয় ও মন্ত্রিসভার সদস্য আবদুর রব সেরনিয়াবাতের হত্যাকাণ্ডের খবর পেয়ে যান।

যে ঘরে বঙ্গবন্ধু ছিলেন তার বাইরের বারান্দায় ঘুমিয়েছিল মো. সেলিম (আব্দুল) ও আব্দুর রহমান শেখ (রমা)।

উপর থেকেই বঙ্গবন্ধু নিচতলায় তার ব্যক্তিগত সহকারি এ এফ এম মহিতুল ইসলামকে টেলিফোন করে বলেন, "সেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। জলদি পুলিশ কন্ট্রোল রুমে ফোন লাগা।" পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কোনো সাড়া শব্দ না পেয়ে, মহিতুল গণভবন (তৎকালীন রাষ্ট্রপতির কার্যালয়) এক্সচেঞ্জে চেষ্টা করতে থাকেন।

ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুর বাড়ির রক্ষীরা বিউগল বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন শুরু করা মাত্রই বাড়িটি লক্ষ করে দক্ষিণ দিক থেকে সরাসরি আক্রমণ শুরু হয়।

একটু পরেই বঙ্গবন্ধু তার ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসেন। ঘুম থেকে ওঠে গৃহকর্মী আব্দুল আর রমা। বেগম মুজিবের কথায় রমা নিচে নেমে মেইন গেটের বাইরে এসে দেখেন সেনাবাহিনীর কিছু সদস্য গুলি করতে করতে বঙ্গবন্ধুর বাড়ির দিকে এগুচ্ছে।

রমা বাড়ির ভেতরে ফিরে দেখেন, লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থাতেই বঙ্গবন্ধু নিচতলায় নামছেন।
দোতলায় গিয়ে দেখেন, বেগম মুজিব আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করছেন। রমা আর দোতলায় দাঁড়িয়ে না থেকে তিনতলায় চলে যান এবং বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামালকে ঘুম থেকে তোলেন।

ঘটনা শুনে শার্ট-প্যান্ট পড়ে নিচতলায় নামেন শেখ কামাল। সুলতানা কামাল আসেন দোতলা পর্যন্ত।

রমা দোতালায় শেখ জামাল ও তার স্ত্রীকেও ঘুম থেকে তোলেন। জামা-কাপড় পরে শেখ জামাল তার স্ত্রীকে নিয়ে দোতলায় বেগম মুজিবের কক্ষে যান।

ওদিকে গোলাগুলির মধ্যে অভ্যর্থনা কক্ষে বঙ্গবন্ধুর সামনেই বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন মহিতুল।

পুলিশ কন্ট্রোল রুম ও গণভবন এক্সচেঞ্জে চেষ্টার এক পর্যায়ে রিসিভার নিয়ে বঙ্গবন্ধু নিজেই বলেন, "আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি ..."। বঙ্গবন্ধু তার কথা শেষ করতে পারেননি।

একঝাঁক গুলি জানালার কাচ ভেঙে অফিসের দেয়ালে লাগে। কাচের এক টুকরায় মহিতুলের ডান হাতের কনুই জখম হয়। ওই জানালা দিয়ে গুলি আসতেই থাকে। বঙ্গবন্ধু টেবিলের পাশে শুয়ে পড়েন এবং মহিতুলের হাত ধরে কাছে টেনে শুইয়ে দেন।

এর মধ্যেই গৃহকর্মী আব্দুলকে দিয়ে বঙ্গবন্ধুর কাছে তার পাঞ্জাবি ও চশমা পাঠিয়ে দেন বেগম মুজিব। কিছুক্ষণ পর গুলিবর্ষণ থেমে গেলে বঙ্গবন্ধু উঠে দাঁড়িয়ে আব্দুলের হাত থেকে পাঞ্জাবি আর চশমা নিয়ে পরেন। নিচতলার এই ঘর থেকে বারান্দায় বের হয়ে বঙ্গবন্ধু পাহারায় থাকা সেনা ও পুলিশ সদস্যদের বলেন, "এতো গুলি হচ্ছে, তোমরা কী করছো ?" এ কথা বলেই বঙ্গবন্ধু উপরে চলে যান।

বঙ্গবন্ধু উপরে উঠতে না উঠতেই শেখ কামাল নিচে নেমে বারান্দায় দাঁড়িয়ে বলেন, "আর্মি আর পুলিশ ভাইরা, আপনারা আমার সঙ্গে আসেন।" এ সময় শেখ কামালের পেছনে গিয়ে দাঁড়ান মহিতুল ইসলাম ও পুলিশের ডিভিশনাল সুপারিনটেনডেন্ট (ডিএসপি) নুরুল ইসলাম খান।

ঠিক তখনই মেজর নূর, মেজর মহিউদ্দিন (ল্যান্সার) এবং ক্যাপ্টেন বজলুল হুদা সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢোকে। গেটের ভেতর ঢুকেই তারা 'হ্যান্ডস্ আপ' বলে চিৎকার করতে থাকে। মহিতুল ইসলামকে টেনে ঘরের মধ্যে নিয়ে যান নুরুল ইসলাম খান।

কোনো কথা না বলেই শেখ কামালের পায়ে গুলি করে বজলুল হুদা। নিজেকে বাঁচাতে লাফ দিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়েন শেখ কামাল। মহিতুলকে বলতে থাকেন, "আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। আপনি ওদেরকে বলেন।" মহিতুল ঘাতকদের বলেন, "উনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল।"

এই কথা বলার সঙ্গে সঙ্গে শেখ কামালকে লক্ষ করে বজলুল হুদা তার হাতের স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ব্রাশফায়ার করে। সঙ্গে সঙ্গে মারা যান শেখ কামাল। এর মধ্যে একটা গুলি মহিতুলের হাঁটুতে আরেকটা নুরুল ইসলামের পায়ে লাগে।

এ অবস্থাতেই মহিতুলকে টেনে নুরুল ইসলাম তার কক্ষে নিয়ে যান। সেখানে তারা দেখেন, পুলিশের বিশেষ শাখার এক সদস্য দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। অস্ত্রটা তার পায়ের কাছে পড়ে আছে। মুহূর্তের মধ্যে ওই ঘরে ঢুকে বজলুল হুদা সবাইকে বাইরে গিয়ে দাঁড়ানোর আদেশ দেয়।

নিচে কী হচ্ছে তার কিছুটা আঁচ করতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তিনি দোতলায় তার ঘরের দরজা বন্ধ করে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন। এক পর্যায়ে ফোনে তার সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিনকে পান। তিনি তাকে বলেন, "জামিল, তুমি তাড়াতাড়ি আসো। আর্মির লোকরা আমার বাসা অ্যাটাক করেছে। শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো।"

তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকেও ফোন করেন বঙ্গবন্ধু। তিনি তাকে বলেন, "শফিউল্লা তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে, কামালকে (শেখ কামাল) বোধ হয় মেরে ফেলেছে। তুমি জলদি ফোর্স পাঠাও।"

জবাবে শফিউল্লাহ বলেন, "আই অ্যাম ডুয়িং সামথিং। ক্যান ইউ গেট আউট অফ দ্যা হাউজ?"

বঙ্গবন্ধুর কথা শোনার পরই কর্নেল জামিল তার ব্যক্তিগত লাল রঙের গাড়িটি নিয়ে বঙ্গবন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে ছিলেন নিজের গাড়িচালক আয়েনউদ্দিন মোল্লা। কিন্তু, পথেই সোবাহানবাগ মসজিদের কাছে তাকে গুলি করে হত্যা করে ঘাতকরা। পালিয়ে বেঁচে যান আয়েনউদ্দিন।

এদিকে বঙ্গবন্ধুর বাড়ির গেটের সামনে মহিতুল, নুরুল ইসলাম, আব্দুল মতিন, পুলিশের বিশেষ শাখার সদস্যসহ অন্য সদস্যদের সারি করে দাঁড় করানো হয়। এর মধ্যে ঘাতকদের একজন পুলিশের বিশেষ শাখার সদস্যকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে তিনি পড়ে যান।
এরপর ঘাতকরা গুলি করতে করতে ওপরে চলে যায়। তারা শেখ জামালের ঘরের বাথরুমে আশ্রয় নেওয়া গৃহকর্মী আব্দুলকে গুলি করে। হাতে ও পেটে গুলিবিদ্ধ অবস্থাতে তিনি সিঁড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বসে থাকেন।

"তোরা কী চাস? কোথায় নিয়ে যাবি আমাকে?"

বঙ্গবন্ধুর ঘরে তিনি ছাড়াও ছিলেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল। ঘাতকরা বঙ্গবন্ধুর ঘরের বাইরে অবস্থান নেয়। গোলাগুলি থামলে বঙ্গবন্ধু দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসলেই ঘাতকরা তাকে ঘিরে ধরে। মেজর মহিউদ্দিন ও তার সঙ্গের সৈন্যরা বঙ্গবন্ধুকে নিচে নিয়ে যেতে থাকে। ঘাতকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, "তোরা কী চাস? কোথায় নিয়ে যাবি আমাকে?"

রক্তে ভেসে যায় সারা সিঁড়ি

বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে মহিউদ্দিন ঘাবড়ে যায়। বঙ্গবন্ধু বলেন, "তোরা আমাকে কোথায় নিয়ে যাবি, কী করবি- বেয়াদবি করছিস কেন?" এ সময় নিচতলা ও দোতলায় সিঁড়ির মাঝামাঝি অবস্থান নেয় বজলুল হুদা ও নূর। বঙ্গবন্ধুকে নিচে নিয়ে আসার সময় নূর কিছু একটা বললে মহিউদ্দিন সরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বজলুল হুদা ও নূর তাদের স্টেনগান দিয়ে বঙ্গবন্ধুকে গুলি করে।

বঙ্গবন্ধুর বুকে ও পেটে ১৮টি গুলি লাগে। নিথর দেহটা সিঁড়ির মধ্যে পড়ে থাকে। সারা সিঁড়ি ভেসে যায় রক্তে।

রমাই প্রথম বেগম মুজিবকে জানায়, বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছে

বঙ্গবন্ধুর পেছন পেছন রমাও যাচ্ছিলো। কিন্তু, ঘাতকরা তাকে ঘরের মধ্যে চলে যেতে বলে। এর মধ্যে দোতলায় শেখ রেহানার ঘরে থাকা তার চাচা শেখ নাসের ওই কক্ষে যায়। তার হাতে গুলি লাগার ক্ষত ছিলো। রমাই প্রথম বেগম মুজিবকে জানায়, বঙ্গবন্ধুকে গুলি করা হয়েছে।

এ সময় ওই ঘরের বাথরুমে আশ্রয় নেন বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, শেখ নাসের ও রমা। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে নিচে নেমে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর পরই মেজর আজিজ পাশা ও রিসালদার মোসলেউদ্দিন তাদের সৈন্যসহ বঙ্গবন্ধুর বাড়িতে আসে। আজিজ পাশা তার সৈন্যদের নিয়ে দোতলায় চলে যায়। তারা বঙ্গবন্ধুর ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে তারা দরজায় গুলি করে। তখন বেগম মুজিব দরজা খুলে দেয় এবং ঘরের মধ্যে যারা আছে তাদের না মারার জন্য অনুরোধ করেন।

ঘাতকরা বেগম মুজিব, শেখ রাসেল, শেখ নাসের ও রমাকে নিচে নিয়ে আসতে থাকে।

সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ দেখেই বেগম মুজিব কান্নায় ভেঙে পড়েন এবং চিৎকার দিয়ে বলেন, "আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো।"

রক্তক্ষরণে বিবর্ণ হয়ে যায় সুলতানা কামালের মুখ

বেগম মুজিব নিচে নামতে অস্বীকৃতি জানান। ঘাতকরা শেখ রাসেল, শেখ নাসের ও রমাকে নিচে নিয়ে যায়। আর, বেগম মুজিবকে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। বেগম মুজিবসহ বঙ্গবন্ধুর ঘরে আগে থেকেই অবস্থান নেওয়া শেখ জামাল, সুলতানা কামাল ও রোজী জামালকে নির্বিচারে গুলি করে হত্যা করে আজিজ পাশা ও রিসালদার মোসলেউদ্দিন।

বেগম মুজিবের নিথর দেহটি ঘরের দরজায় পড়ে থাকে। বাঁ'দিকে পড়ে থাকে শেখ জামালের মৃতদেহ। রোজী জামালের মুখে গুলি লাগে। আর রক্তক্ষরণে বিবর্ণ হয়ে যায় সুলতানা কামালের মুখ।

শেখ মুজিব বেটার দ্যান শেখ নাসের

শেখ নাসের, শেখ রাসেল আর রমাকে নিচে নিয়ে যাওয়া হয়। তাদেরকে সবাইকে সঙ্গে লাইনে দাঁড় করানো হয়। এ সময় শেখ নাসের ঘাতকদের উদ্দেশ্যে বলেন, "আমি তো রাজনীতি করি না। কোনো রকম ব্যবসা-বাণিজ্য করে খাই।"

ঘাতকরা একে অপরকে বলে, "শেখ মুজিব বেটার দ্যান শেখ নাসের।"

এরপর তারা শেখ নাসেরকে বলে, "ঠিক আছে। আপনাকে কিছু বলবো না। আপনি ওই ঘরে গিয়ে বসেন।" এই বলে তাকে অফিসের সঙ্গে লাগোয়া বাথরুমে নিয়ে গুলি করে। এরপর শেখ নাসের 'পানি পানি' বলে গোঙাতে থাকেন। তখন শেখ নাসেরের ওপর আরেকবার গুলিবর্ষণ করা হয়।

'ভাইয়া, আমাকে মারবে না তো?'

লাইনে দাঁড়িয়ে শেখ রাসেল প্রথমে রমাকে ও পরে মহিতুল ইসলামকে জড়িয়ে ধরে বলে, "ভাইয়া, আমাকে মারবে না তো?"

মহিতুল জবাব দেয়, "না ভাইয়া, তোমাকে মারবে না।" এ সময় শেখ রাসেল তার মায়ের কাছে যেতে চাইলে আজিজ পাশা মহিতুলের কাছ থেকে জোর করে তাকে দোতলায় নিয়ে যেতে বলে।

আজিজ পাশার কথা মতো এক হাবিলদার শেখ রাসেলকে দোতলায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। রাসেলের চোখ বের হয়ে যায়। আর মাথার পেছনের অংশ থেতলে যায়। রাসেলের দেহটি পড়ে থাকে সুলতানা কামালের পাশে।

পুরো ঘরের মেঝেতে মোটা রক্তের আস্তর পড়ে গিয়েছিলো। এর মাঝেই ঘাতকের দল লুটপাট চালায়।

বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন তার দু'মেয়ে ছিলেন না। বড় মেয়ে শেখ হাসিনা স্বামীর সঙ্গে জার্মানিতে ছিলেন। ছোট বোন শেখ রেহানাকেও নিয়ে গিয়েছিলেন তারা।

ঘাতকদের প্রস্তুতি

১৯৭৫ সালের ১৪ আগস্ট সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর টু-ফিল্ড রেজিমেন্টের যানবাহনগুলো সচল হয়ে ওঠে। ক্যান্টনমেন্টের দক্ষিণে অবস্থিত ইউনিট থেকে ১০৫এমএম কামানগুলোকে ভারি ট্রাক দিয়ে টেনে নির্মাণাধীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নিয়মিত নৈশ প্রশিক্ষণের জন্য।

রাত ১০টার দিকে সেনানিবাসের উত্তর প্রান্ত থেকে বেঙ্গল ল্যান্সারের টি-৫৪ ট্যাংকগুলো ইউনিট থেকে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে ১৮টি কামান ও ২৮টি ট্যাংক একত্রিত হয়।

রাত সাড়ে ১১টার দিকে মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ প্রমুখ সেখানে জড়ো হয় ।

১৫ আগস্ট রাতের প্রথম প্রহরে মেজর ফারুক অফিসারদের নির্দেশ দেয় বিমান বন্দরের কাছে হেড কোয়ার্টারে স্কোয়াড্রন অফিসে মিলিত হতে। অফিসারদের আপারেশনের পরিকল্পনা জানায় মেজর ফারুক।

সে-ই ছিলো এই অপারেশনের দায়িত্বে। প্রধান টার্গেট বঙ্গবন্ধুর বাড়ি সরাসরি আক্রমণের পরিকল্পনা করা হয়। ওই বাড়িকে ঘিরে দু'টো বৃত্ত তৈরির সিদ্ধান্ত হয়। আরো সিদ্ধান্ত হয়, ভেতরের বৃত্তের সদস্যরা সরাসরি বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করবে। বাইরে থেকে রক্ষীবাহিনী বা ভেতর থেকে সেনাবাহিনীর কোনো আক্রমণ এলে তা ঠেকানোর দায়িত্বে দেওয়া হয় বাইরের বৃত্তের সদস্যদের।

এর দায়িত্ব দেওয়া হয় মেজর নূর ও মেজর হুদাকে। সিদ্ধান্ত হয়- তারা ধানমণ্ডি ২৭ নম্বর রোড, সোবাহানবাগ মসজিদ এবং ৩২ নম্বর ব্রিজে রোড ব্ল�ক করবে। প্রধান টার্গেট বঙ্গবন্ধুর বাসা আক্রমণের সঙ্গে সঙ্গে ধানমণ্ডিতেই শেখ ফজলুল হক মণি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় আক্রমণেরও সিদ্ধান্ত হয়।

ডালিমকে বঙ্গবন্ধুর বাসায় আক্রমণের সময় উপস্থিত থাকতে অনুরোধ করেন মেজর ফারুক। কিন্তু, পূর্ব সম্পর্কের অজুহাতে বঙ্গবন্ধুর বাসায় আক্রমণে উপস্থিত না থেকে স্বেচ্ছায় সেরনিয়াবাতের বাসায় আক্রমণের দায়িত্ব নেয় ডালিম।

ভারি মেশিনগান সংযোজিত দ্রুতগতির একটি জিপে রওনা দেয় ডালিম। সঙ্গে এক প্লাটুন ল্যান্সারসহ একটি বড় ট্রাক।

শেখ মণির বাসায় আক্রমণের দায়িত্ব দেওয়া হয় রিসালদার মোসলেমউদ্দিনকে। তার সঙ্গে দেওয়া হয় দু'প্ল�াটুন সৈন্য।

এক কোম্পানি সেনাসহ রেডিও স্টেশন, বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকার দায়িত্বে থাকে মেজর শাহরিয়ার। একই সঙ্গে ওই গ্র"পকে বিডিআর থেকে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিহত করার দায়িত্বও দেওয়া হয়।

২৮ টি গোলাবিহীন ট্যাংক নিয়ে শের-ই বাংলা নগরে রক্ষীবাহিনীকে প্রতিহত করার দায়িত্ব নেন মেজর ফারুক নিজে। তবে ট্যাংকের মেশিনগানগুলোয় প্রচুর গুলি ছিলো।

মেজর মহিউদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের জন্য ১২টি ট্রাকে সাড়ে তিনশ' সাধারণ সৈনিককে তৈরি করা হয়।

মেজর রশিদের সরাসরি কোনো আক্রমণের দায়িত্ব ছিলো না। তার দায়িত্ব ছিলো হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সমন্বয় করা।

তার নেতৃত্বে থাকা ১৮টি কামান গোলা ভর্তি করে যুদ্ধাবস্থায় তৈরি রাখা হয়। কামানগুলো রক্ষীবাহিনীর হেড কোয়ার্টার এবং বঙ্গবন্ধুর বাসা লক্ষ করে তাক করা হয়। একটি মাত্র ১০৫ এমএম হাউইটজার কামান রাখা হয় আর্টিলারির মেজর মহিউদ্দিনের অধীনে বঙ্গবন্ধুর বাড়ির উল্টো দিকে লেকের পাড়ে।

দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর সবাইকে তাজা বুলেট ইস্যু করা হয়। ঘাতকের দল বিমানবন্দর এলাকা থেকে ভোররাত ৪ টার দিকে ধানমণ্ডির উদ্দেশে যাত্রা শুরু করে। ফারুকের নেতৃত্বে ২৮ টি ট্যাংক বিমানবন্দর সড়কে বনানীর এম.পি. চেকপোস্ট দিয়ে সেনানিবাসের ভেতরে ঢুকে পড়ে। এর মধ্যে ফজরের আজান পড়ে যায়।

ফারুক তার ট্যাংক নিয়ে ৪৬ ব্রিগেড ইউনিটের লাইনের একেবারে ভেতর দিয়ে বাইপাস সড়ক ধরে সেনাসিবাসের প্রধান সড়কে চলে আসে। ঢাকা সেনানিবাসে সে সময়ে বিমানবাহিনীর যে হেলিপ্যাড ছিলো, তার ঠিক উল্টো দিকের একটি গেট দিয়ে ফারুক তার ট্যাংক নিয়ে বিমানবন্দরের (পুরনো বিমানবন্দর) ভেতর ঢুকে পড়ে। এ সময় ফারুককে অনুসরণ করছিলো মাত্র দু'টি ট্যাংক। বাকি ট্যাংকগুলো পথ হারিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ফার্মগেটের দিকে এগুতে থাকে।

ফারুক এয়ারপোর্টের পশ্চিম দিকের দেয়াল ভেঙে রক্ষীবাহিনীর হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হয়।

রাত সোয়া ৫ টার দিকে মেজর ডালিম ও রিসালদার মোসলেমউদ্দিনের নেতৃত্বে আব্দুর রব সেরনিয়াবাত ও শেখ মণির বাসা আক্রান্ত হয়।

শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে ঘাতকরা। প্রাণে বেঁচে যান শেখ মণির ছেলে শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস।

ডালিমের নেতৃত্বে হত্যা করা হয় আবদুর রব সেরনিয়াবাত, তার ১৪ বছর বয়সী মেয়ে বেবী, ১২ বছরের ছেলে আরিফ, চার বছরের নাতি বাবু (আবুল হাসনাত আবদুল্লার ছেলে), ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগ্নে আবদুল নইম খান রিন্টু (আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর খালাতো ভাই), তিন অতিথি এবং চারজন কাজের লোককে।

দাফন

পরের দিন ঢাকার স্টেশন কমান্ডার আব্দুল হামিদ বঙ্গবন্ধুর লাশ ছাড়া ১৫ আগস্টে নিহতদের লাশ দাফন করেন। আব্দুল হামিদ ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবন থেকে কফিনে নিহতদের লাশ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শেখ মণি ও আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের সদস্যদের লাশ সংগ্রহ করে বনানী গোরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

বনানী কবরস্থানে সারিবদ্ধ কবরের মধ্যে প্রথমটি বেগম মুজিবের, দ্বিতীয়টি শেখ নাসেরের, এরপর শেখ কামাল, সুলতানা কামাল, শেখ জামাল, রোজী জামাল, শেখ রাসেল, ১৩ নম্বরটি শেখ মণির, ১৪ নম্বরটি আরজু মণির, ১৭ নম্বরটি সেরনিয়াবাতের আর বাকি কবরগুলো সেদিন এই তিন বাড়িতে যারা মারা গেয়েছিলেন তাদের। ১৬ আগস্ট সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হয় টুঙ্গীপাড়ায়। সেখানে তাকে দাফন করা হয় তার বাবার কবরের পাশে। সেনাবাহিনীর ওই হেলিকপ্টারের পাইলট ছিলেন ফ্লাইট লে. শমশের আলী।

সূত্র: বঙ্গবন্ধু হত্যা মামলায় দেওয়া এ এফ এম মহিতুল ইসলাম, আব্দুর রহমান শেখ (রমা), মো. সেলিম (আব্দুল), অবসরপ্রাপ্ত হাবিলদার মো. কুদ্দুস শিকদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ, সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ, আয়েনউদ্দিন মোল্লা (সোবহানবাগে নিহত বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিনের গাড়িচালক) এর সাক্ষ্য এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের বই 'তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা'।

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সেই রায়

বঙ্গবন্ধু হত্যা মামলায় বিচারিক আদালত বরখাস্ত লে.কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খানসহ ১৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলো।

১৯৯৮ সালের ৮ই নভেম্বর দেওয়া ওই রায়ে ফায়ারিং স্কোয়াডে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে বলা হয়েছিলো, এভাবে কার্যকরে কর্তৃপক্ষের কোন অসুবিধা থাকলে প্রচলিত নিয়ম অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে তা কার্যকর করা যাবে।

তৎকালীন ঢাকার জেলা ও দায়রা জজ গোলাম রসুল এই রায় দেন। আদালত সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত তাহেরউদ্দিন ঠাকুরসহ চার আসামিকে খালাস দেয়।

রায়ে মৃত্যৃদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারী), পলাতক লে. কর্নেল আবদুর রশিদ, পলাতক মেজর বজলুল হুদা (বর্তমানে বন্দি), পলাতক বরখাস্ত লে. কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত মেজর শরিফুল হোসেন ওরফে শরফুল হোসেন, অবসরপ্রাপ্ত লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার/ বর্তমানে বন্দি), অবসরপ্রাপ্ত লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুল আজিজ পাশা (প্রয়াত), ক্যাপ্টেন মো. কিসমত হাশেম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ, রিসালদার মোসলেমউদ্দিন ওরফে মোসলেহউদ্দিন।

রায়ের আদেশে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর ৫টার দিকে ধানমণ্ডির নিজ বাসভবনে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী গুলি করে হত্যা করার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

রায়ে আরো বলা হয়, "ঘটনার পর কোনো কোনো আসামি দেশ-বিদেশে নিজেদের আত্মস্বীকৃত খুনি হিসেবেও পরিচয় দিয়ে দাম্ভিকতা প্রকাশ করে। ঘটনাটি কেবল নৃশংস নয়, এই অপরাধ এমন একটি ক্ষতির কার্য যা শুধু ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের পক্ষেও এটা মারাত্মক ক্ষতি। এই নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ পরিণতির বিষয় স্বজ্ঞানে তারা ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।"

"সুতরাং, তাদের প্রতি কোনো প্রকার সহানুভূতি ও অনুকম্পা প্রদর্শনের যুক্তি নেই। এই অনুকম্পা পাওয়ার কোনো যোগ্যতাও তাদের নেই। তাদের অপরাধের জন্য তাদের প্রত্যেককে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মতে মৃত্যুদণ্ড দেওয়া হলো।"

রায়ে আসামি তাহের উদ্দিন ঠাকুর, অনারারি ক্যাপ্টেন আবদুল ওহাব জোয়ারদার, দফাদার মারফত আলী ও এল ডি আবুল হাশেম মৃধার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় নি বলে তাদের অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।